শিয়ালদহ দক্ষিণ শাখায় ৬ ঘণ্টারও বেশি পাওয়ার ব্লক, একাধিক লোকাল ট্রেন বাতিল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পূর্ব রেল। রেল পরিকাঠামোর উন্নয়ন এবং নিরাপত্তা আরও শক্তিশালী করতে বালিগঞ্জ স্টেশন এলাকায় শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত দীর্ঘ ৬ ঘণ্টা ৩০ মিনিটের পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
কখন থাকবে পাওয়ার ব্লক?
রেল সূত্রে জানা গেছে,শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৩৯০ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ চলবে।রেলের দাবি, সপ্তাহান্তে যাত্রী সংখ্যা তুলনামূলক কম থাকায় সাধারণ মানুষের অসুবিধা কমাতে এই সময়টিই বেছে নেওয়া হয়েছে।
২৭ জুন (শনিবার) শিয়ালদা দক্ষিণ শাখায় যেসব ট্রেন বাতিল থাকবে
১) শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর রুটের : ৩৪৭৫২ডাউন, ৩৪৭৫৪ডাউন/৩৪৭৫৫ আপ,৩৪৭৫৭ আপ
২) শিয়ালদহ–ক্যানিং রুটের ৩৪৫৫৪ ডাউন, ৩৪৫৫৫ আপ
৩) শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটের ৩৪৮৫৮ ডাউন, ৩৪৮৬০ ডাউন/৩৪৮৫৭ আপ, ৩৪৮৫৯ আপ
৪) শিয়ালদহ–বজবজ রুটের ৩৪১৬২ ডাউন, ৩৪১৬১ আপ
৫) শিয়ালদহ–সোনারপুর রুটের
৩৪৪৩৬ ডাউন
২৮ জুন (রবিবার)ট্রেন বাতিল
শিয়ালদহ–সোনারপুর রুটের ৩৪৪১২ ডাউন,৩৪৪১১আপ
শুধু বাতিল নয় বদলাচ্ছে একাধিক ট্রেনের রুটও
পাওয়ার ব্লকের কারণে কয়েকটি ট্রেন নির্ধারিত গন্তব্যে না গিয়ে সোনারপুর অথবা নিউ আলিপুর পর্যন্ত চলবে। একইভাবে কিছু ট্রেন ওই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। ফলে যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে ট্রেনের সময়সূচি ও রুট অবশ্যই দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রেলের বার্তা,শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেললাইনের নিরাপত্তা ও পরিষেবার মান বজায় রাখতে এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। ভবিষ্যতে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রেন পরিষেবা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য সহযোগিতা কামনা করেছে রেল কর্তৃপক্ষ।
