কুরকুরে দিয়ে তোপসে মাছ ফ্রাই
কিউ ইন্ডিয়া বাংলা- বাড়িতে খুব সহজেই তৈরি করা যায় মুচমুচে ও সুস্বাদু কুরকুরে তোপসে মাছ ফ্রাই। কুরকুরের কোটিংয়ের কারণে মাছের বাইরের স্তর হয় দারুণ ক্রিস্পি, আর ভেতরে থাকে নরম ও রসালো মাছের স্বাদ। বিকেলের জলখাবার বা অতিথি আপ্যায়নের জন্য এটি একটি চমৎকার পদ। অনেকে ব্রেডক্রাম্ব দিয়েও এই সুস্বাদু রান্নাটি করতে পারেন। তবে কুরকুরে দিয়ে করলে, এক টক-ঝাল-মিষ্টি অন্য ধরনের টেস্ট পাওয়া যাবে।
উপকরণ-
- তোপসে মাছ – ৫০০ গ্রাম
- কুরকুরে (মশালা মাঞ্চ বা পছন্দমতো ফ্লেভার) – ২ প্যাকেট
- ডিম – ২টি
- আদা-রসুন বাটা – ১ চা চামচ
- লেবুর রস – ১ টেবিল চামচ
- লাল লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়ো – ½ চা চামচ
- নুন – স্বাদমতো
- কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
- তেল – ভাজার জন্য
প্রস্তুতি
১. তোপসে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন।
২. মাছের সঙ্গে নুন, লেবুর রস, আদা-রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে ২০-৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
৩. কুরকুরে গুঁড়ো করে একটি প্লেটে রাখুন। খুব বেশি সূক্ষ্ম নয়, সামান্য দানাদার রাখলে বেশি মুচমুচে হবে।
৪. একটি বাটিতে ডিম ফেটিয়ে তাতে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
রান্নার পদ্ধতি
১. মেরিনেট করা মাছ প্রথমে ডিম-কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে নিন।
২. এরপর কুরকুরের গুঁড়োতে গড়িয়ে চারপাশে ভালোভাবে কোটিং করুন।
৩. কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে মাছগুলো ভাজুন।
৪. দুই দিক সোনালি বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
৫. ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।
পরিবেশন
গরম গরম কুরকুরে তোপসে মাছ ফ্রাই পেঁয়াজের রিং, শসা, লেবুর টুকরো এবং টমেটো সস বা কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।
টিপস
তোপসে মাছের বদলে ভেটকি বা পার্শে মাছ দিয়েও এই রেসিপি ট্রাই করতে পারেন। সন্ধ্যায় চা-এর সঙ্গে বা ভাতের সঙ্গেও খেতে পারেন। শীত, বর্ষা, গরম আপনাকে বিচলিত করতে পারে।
