রাজনীতিআজকের দিনেবিশ্ব

এবার খুলে যাবে হরমুজ? সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  অবশেষে স্বস্তি! গোটা বিশ্বের কাছে অবশ্যই একটি বড় খবর। বুধবার শান্তিচুক্তি স্বাক্ষর করল ইরাঙ ও আমেরিকা। আর এই শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে খুলে যাচ্ছে বহু প্রতীক্ষিত ‘হরমুজ প্রণালী’। জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সমঝোতা পত্রে স্বাক্ষর করেছেন। তবে এই স্বাক্ষর ডিজিটালি পদ্ধতিতে সম্পন্ন হয়েছে বলে খবর।

জানা গিয়েছিল, আগামী শুক্রবার ১৯ জুন সুইৎজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সব সই-সাবুদ পর্ব সম্পন্ন হবে। উপস্থিত থাকার কথা ছিল দুই দেশের প্রতিনিধিদের। কিন্তু তার আগেই সেই সমঝোতা পত্রে শিলমোহর পড়ল। তাহলে কী সুইৎজারল্যান্ডে পূর্বনির্ধারিত কর্মসূচি হবে না? এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার জি৭ সম্মেলনের পর ফ্রান্সের প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের মাঝেই সমঝোতা পত্রে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে সমঝোতা পত্রে সম্মতির বিষয়টি নিশ্চিত করেন ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেইও।

তিনি জানান,  মধ্যস্থতাকারী পাকিস্তান যে চুক্তিপত্রের যে খসড়াটি পাঠিয়েছিল  সেখানে দুই দেশের প্রেসিডেন্টের সম্মতিতে এই স্বাক্ষর হয়েছে। দীর্ঘ সাড়ে তিন মাসেরও বেশি সংঘাতের জেরে রুদ্ধ হয়েছিল হরমুজ। এর ফলে গোটা বিশ্ব জ্বালানি সংকটে ভুগছিল। শেয়ার বাজারে ওঠানামা থেকে শুরু করে অর্থনীতির ধস। এই পরিস্থিতিতে এই চুক্তি অন্যতম প্রধান শর্তই ছিল হরমুজ খোলা। এখন দুই দেশই সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এবার তাহলে খুলে যাবে হরমুজ।

উল্লেখ্য, ইরান-আমেরিকার শান্তির লক্ষ্যে ১৪টি শর্তের উপর মউ স্বাক্ষর হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশে যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। সরবে ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফেরানো হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলা হবে। ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলবে।

উল্লেখ্য, ইরান-আমেরিকা শান্তির লক্ষ্যে ১৪টি বিষয়ের উপর ভার্চুয়ালি একটি মউ স্বাক্ষর হয়েছে। এর মধ্যে অন্যতম  ইরান, লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বাকি অংশের যুদ্ধ বন্ধ হবে। নতুন করে কোনও যুদ্ধ হবে না সেই গ্যারান্টি দেবে ইজরায়েল ও আমেরিকা। হরমুজ থেকে অবরোধ তুলবে আমেরিকা। ইরানও হরমুজ খুলে দেবে। ইরানের জাহাজের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হবে। ইরানের বাজেয়াপ্ত ২৪ মিলিয়ন ডলার ফিরিয়ে দেওয়া হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ তিরিশদিনের মধ্যে ইরানের আশেপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান পরমাণূ অস্ত্র তৈরি করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *