আজকের দিনেভারত

এবার কী কমবে দাম? ভারতের কোন শহরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় পেট্রোল?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- হরমুজ প্রণালীতে অবরোধের কারণে ভুক্তভোগী হয়েছে গোটা বিশ্ব। ফলে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে। ফলে জেরবার সাধারণ মানুষ থেকে উচ্চবিত্তরাও। এবার সেই সমস্যা মিটতে চলেছে। তাহলে কি জ্বালানি তেলের দাম কমবে? গত মাসে ভারতে পেট্রোল ও ডিজেলের দাম চার বার বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১০০ টাকার উপরে ডিজেলের দাম প্রতি লিটার ৯৫ টাকার উপরে বিক্রি হচ্ছে।

তবে এই দাম দেশের প্রতিটি রাজ্যে সমান নয়। রাজ্যভেদে জ্বালানির দাম ওঠাপড়া করেছে। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলে দাম ১০২.১২ টাকা। বেঙ্গালুরু এবং মুম্বইয়ে এর দাম যথাক্রমে ১১০.৮৯ টাকা এবং ১১১.২১ টাকা। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দর ১১৩.৪৭ টাকা। তবে ভারতে সবচেয়ে দামি পেট্রোলের বিক্রি হয় হায়দরাবাদে। যেখানে প্রতি লিটার পেট্রল কিনতে গেলে দিতে হয় ১১৫.৭৩ টাকা। হায়দরাবাদ তেলেঙ্গানার রাজধানী,  যেখানে পেট্রলের উপর ৩৫.২০ শতাংশ ভ্যাট ধার্য করা হয়।

এই কারণেই এই শহরে লিটার পেট্রোলে দাম এত বেশি। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম,  শুল্ক, ডিলারদের কমিশন এবং রাজ্য সরকারের আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) সংযুক্ত করার পর দাম নির্ধারিত করা হয়। ভ্যাটের প্রভাবে কারণে ভারতে রাজ্যভেদে পেট্রোল ও ডিজেলের দামে কিছুটা তফাৎ রয়েছে। কিছু রাজ্যে ভ্যাটের পরিমাণ কম। অন্য কিছু রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর উচ্চ হারে ভ্যাট আরোপ করেছে। এই কারণেই দেশের বড় বড় শহরগুলিতে পেট্রোলের দাম এক রকম থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *