আজকের দিনেতিলোত্তমা

Examinees-Metro : পরীক্ষার্থীদের জন্য রেলের বড় ঘোষণা, রবিবার সকাল ৮টা থেকেই মিলবে মেট্রো ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- WBCS প্রিলি, JECA ও ANM-GNM পরীক্ষার দিনে যাত্রী-সুবিধায় বিশেষ পদক্ষেপ কলকাতা মেট্রোর। ১৪ জুন ব্লু ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা আগে শুরু হবে পরিষেবা। বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যাও।

কলকাতা মেট্রো জানিয়েছে, ১৪ জুন একসঙ্গে ৩টি গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। ব্লু লাইনে ১৫২টির বদলে চলবে ১৫৬টি মেট্রো। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টার বদলে সকাল ৮টায়। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

গ্রিন লাইনেও ১০৮টির বদলে চলবে ১১২টি ট্রেন। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ প্রথম মেট্রো সকাল ৮টায়, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান সকাল ৮টা ২ মিনিটে। এখানেও সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ৩০ মিনিট অন্তর পরিষেবা থাকছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই বাড়তি পরিষেবা কেবল ১৪ জুনের জন্যই প্রযোজ্য। রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা চললেও অরেঞ্জ ও পার্পল লাইনে মেট্রো বন্ধ থাকবে।

পরীক্ষার দিনে সকাল থেকে বাড়তি মেট্রো চালু হওয়ায় হাজার হাজার পরীক্ষার্থী উপকৃত হবেন। রবিবার সকালে বাস-ট্যাক্সির ভিড় ও রাস্তার যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো অনেকটাই নিশ্চিত হবে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে মেট্রোর এই সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। তবে যাত্রীদের মনে রাখতে হবে, এই বিশেষ সময়সূচি শুধু ১৪ জুনের জন্যই কার্যকর থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *