আজকের দিনেতিলোত্তমা

দুর্নীতির পাহাড় সুজিত বসুর শ্রীভূমি, থরে থরে সাজানো ত্রাণের সামগ্রীর স্তূপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দুর্গাপুজোর থিমের জন্য একডাকে মানুষ চেনে শ্রীভূমিকে। কিন্তু দুর্নীতি প্রশ্নে খবরের শিরোনামে খবরের শিরোনামে সেই শ্রীভূমি। সুজিত বসুর এই শ্রীভূমিতে ক্লাবের খেলার মাঠের ভিতরে একটি ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী। গঙ্গাসাগর মেলার জন্য বরাদ্দ হওয়া এই সামগ্রীর স্তূপ। কম্বত থেকে লুঙ্গি, ছোট ছোট শিশুদের পোশাক দিয়ে থরে থরে সাজানো ব্যাগ। উনুন, হাঁড়ি, কড়াই, গামলা একাধিক সামগ্রীর সম্ভার। এমনকী কলকাতা পুরসভার ছাপ মারা বালতিও উদ্ধার হয়েছে সেই ঘর থেকে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্থানীয় তৃণমূল বিধায়ক সুজির বসুর দিকে অভিযোগের পাহাড়ের। কারণ শ্রীভূমি মানেই সুজিত বসু। যে ঘরটি থেকে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে, সেটি বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ওয়ার্ডের কাউন্সিলর তথা বিধাননগর পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সরকারি সামগ্রীগুলি ডাই করে রাখা ছিল। কিন্তু যত্নের অভাবে সেই কোটি কোটি টাকার সামগ্রীর ত্রাণ সামগ্রী নষ্ট হতে বসেছে। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবদীপ সিংহ রায় ঘটনাস্থলে পৌঁছে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এই দুর্নীতির পুরোভাগে ছিলেন স্থানীয় কাউন্সিলার, পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। আর নিতাইয়ের মাথায় হাত ছিল তৃণমূল আমলের প্রভাবশালী মন্ত্রী সুজিত বসুর।

কী কী উদ্ধার হয়েছে ওই ঘর থেকে?

২০২২ সালের ‘শিক্ষক দিবস’-এর লোগো ও ছাপ মারা সরকারি সামগ্রী। ২০২৪ সাল ও ২০২৬ সালের গঙ্গাদসাগর মেলায় আসা পুণ্যার্থী ও বিশেষ অতিথিদের দেওয়ার জন্য তৎকালীন রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া বিশেষ উপহার। রয়েছে  পুজো সামগ্রী রাখার পিতলের পাত্র, গঙ্গাজল নেওয়ার রাশি রাশি ঘটি। এমনকী রাজ্য সরকারের নিজস্ব ব্র্যান্ড ‘বিশ্ব বাংলা’র লোগো দেওয়া বিশেষ প্যাকেটে এই উপহার সামগ্রীগুলি মুড়ে রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *