আজকের দিনেবিশ্ব

আসে তিনটি ফোন! ইরানে হামলার সিদ্ধান্ত থেকে হঠাৎই সরলেন ট্রাম্প!  হঠাৎ ভোলবদল কেন মার্কিন প্রেসিডেন্টের?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত থেকে হঠাৎই পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় (ভারতীয় সময়) সমাজমাধ্যমে হঠাৎ করে ঘোষণা করেছিলেন, রাতেই জোরদার হামলা হবে ইরানে। সেইসঙ্গে ইরানের তেলের ভান্ডারও আমেরিকা দখল করে নেবে বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু কয়েকঘণ্টার মধ্যে পালটি খেলেন। জানিয়েছেন ইরানের সঙ্গে বোঝাপড়া নাকি চূড়ান্ত হয়েছে। তাই আপাতত আর হামলা হচ্ছে না। হঠাৎ ভোল বদল ট্রাম্পের। মার্কিনি সংবাদমাধ্যমের পলিকিটো সূত্র উল্লেখ করে জানিয়েছেন, ট্রামের এই রাতারাতি মতবদলের নেপথ্যে রয়েছে তিন ফোন। এর পরে আন্তর্জাতিক মহলে শোরগোল। দক্ষিণ এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলির কপালেও চিন্তার ভাঁজ। কারণ আমেরিকা জোরদার হামলা চালালেও ইরান মারমুখী জবাব দিতে প্রস্তুত।

সেক্ষেত্রে পশ্চিম এশিয়ায় ফের অস্থিরতা বাড়ত। রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তান থেকে ফোন গিয়েছিল ট্রাম্পের কাছে। সেই ফোন নাকি করেছিলেন দেশের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। পাশাপাশি আমির তামিম বিন হামাদ আল থানি ও সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান ট্রাম্পকে সরাসরি ফোন করেছিলেন। দুজন মার্কিন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলে কূটনীতিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে এই তথ্য নিশ্চিত করে পলিটিকো। মার্কিন আধিকারিকদের মতে, এই তিন নেতার উপরেই ভরসা রেখেছেন ট্রাম্প। এমনকি, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের উপরেও নাকি এই নেতাদের প্রভাব রয়েছে। তাই তাদের কথা শুনে, আশ্বাস পেয়েই বৃহস্পতিবার তিনি হামলার সিদ্ধান্ত থেকে সরে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে সমঝোতা ঘোষিত হতে পারে। তবে এই সমঝোতা যে চূড়ান্ত তা মানতে চায়নি ইরান। তাদের স্পষ্ট কথা এখনও কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *