‘গ্ল্যামারে মোড়া নৈবেদ্যের নাড়ু ’ সায়নীকে কটাক্ষ মদনের
কিউ ইন্ডিয়া বাংলা: এবার দলের অভ্যন্তরেই প্রবল কটাক্ষের শিকার হলেন সায়নী ঘোষ। গতকাল তাঁর মুখ ঢেকে বিমানবন্দরে আসা নিয়ে প্রথমে তাঁকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। আর আজ ফের তাঁকে কটাক্ষের শিকার হতে হল মদন মিত্রের কাছে। এদিন মদন মিত্র সংবাদমাধ্যমের সামনে বলেন, গ্ল্যামার ধরে এনে নৈবেদ্যের নাড়ুর মতো বসিয়ে দেওয়া হচ্ছে। মুখ ঢাকতে হচ্ছে কেন? কিছু কী হয়েছে? একই সঙ্গে মদন মিত্র বলেন, যারা সংগঠন করেন তাঁরা তাঁকে ফোনে পাবেন না।
প্রসঙ্গত, রেজাল্ট বের হওয়ার পর থেকেই তৃণমূল নেত্রী, সাংসদ সায়নীকে সেভাবে দেখা যায়নি। হঠাৎ গতকাল একদম ভোল বদলে তাঁকে দমদম বিমানবন্দরে দেখা যায়। শাড়ি, হাওয়াই চটি ছেড়ে সায়নীকে দেখা যায় জিন্স, টপ, গলায় স্কার্ফ, চোখে সানগ্লাস, সহ মুখে মাস্ক। ফোনে কথা বলতে বলতে গাড়িতে গাড়িতে গিয়ে উঠে যান। এর পরেই তাঁকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। তৃণমূলের অন্দরেই তাঁকে নিয়ে নানান কানাঘুষো। তাদের বক্তব্য, তিনি কোন তৃণমূলে আছেন বলে দিলে তো হয়।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই তৃণমূল নেতা-নেত্রীদের উপর হামলার ঘটনা চলছে। সব থেকে বেশি ভয়ের কাণ্ড উঠেছে ডিমের ছোঁড়া হচ্ছে। এই ডিমের নিশানায় নাজেহাল হতে হয়েছে তৃণমূলের কম বেশি নেতাকে। এর মধ্য রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। একাংশের বক্তব্যে ডিম আতঙ্কের কারণে সায়নী এই রকম ভেক ধরে কলকাতায় আসেন।
