শিক্ষক-চিকিৎসকদের পদোন্নতি প্রক্রিয়া বাতিল: স্বচ্ছতার উদ্যোগ নাকি নতুন অনিশ্চয়তার সূচনা?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- রাজ্যে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে হঠাৎ মেডিক্যাল এডুকেশন সার্ভিসের অধীনে গত মার্চ মাসে শুরু হওয়া পদোন্নতি সংক্রান্ত ইন্টারভিউ প্যানেল বাতিল করে দিয়েছে নতুন রাজ্য সরকার শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সম্পূর্ণ নতুন করে আবেদন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার নির্দেশ জারি করা হয়েছে।
নতুন সরকারের এই পদক্ষেপ সন্দেহ উসকে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে। সরকারের তরফে সরাসরি কোনও অনিয়মের অভিযোগ আনা না হলেও, পূর্ববর্তী সরকারের সব পদক্ষেপেই দুর্নীতির গন্ধ,তাই গত মার্চে শুরু হওয়া মেডিকেল এডুকেশন সার্ভিসের প্রমোশনাল ইন্টারভিউ প্যানেল সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের শূন্যপদের তালিকা অনুযায়ী,বর্তমানে প্রফেসর পদে ২২৬ টি,অ্যাসোসিয়েট প্রফেসর পদে ৪৭১ টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৩২৮ টি শূন্যপদ রয়েছে। চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং মেডিক্যাল কলেজগুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য এই পদগুলি দ্রুত পূরণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই গত মার্চে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং পদোন্নতির জন্য একটি প্যানেলও তৈরি করা হয়েছিল। কিন্তু বুধবার রাজ্যে নতুন বিজ্ঞপ্তির জারি করে আগের পুরো প্রক্রিয়াই এখন বাতিল হয়ে গেল এবং নতুন করে আবেদন ও ইন্টারভিউ এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির জন্য তাঁদের এখন আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে ১৫ জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত জমা নেওয়া হবে আবেদনপত্র। এর আগের পদোন্নতির নির্বাচন পর্বে যারা আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে আবেদন করতে হবে এবং ইন্টারভিউয়ের জন্য নতুন করে তালিকা প্রকাশ করা হবে।
