বাংলার আয়নাআজকের দিনে

শহরের উন্নয়ন নিয়ে এসডিও অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক শংকর ঘোষের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, শিলিগুড়ি:-  শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বুধবার সকালে এসডিও অফিসে, সিএমএইচ শিলিগুড়ি পৌরনিগমের কমিশনার এসজেডির চেয়ারম্যানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বৈঠকে মূলত বর্ষাকালে শহরের জল জমার সমস্যা,গুরুত্বপূর্ণ বাজার এলাকার সমস্যা নিয়ে, যেমন- বিধান মার্কেট ও ডিআই ফান্ড মার্কেট ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে বর্তমান পরিস্থিতি এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে।

বিধায়ক শঙ্কর ঘোষ জানান, মহানন্দা নদী সংলগ্ন ইকো সেনসিটিভ জোন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়ায় নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে ফলে কোন কাজ করা যাবে এবং কোন কাজ করা যাবে না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। এই সমস্ত অভিযোগ ও বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এছাড়াও তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে যারা ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে বা অর্থ উপার্জনের পথ তৈরি করেছিল, তাদেরও চিহ্নিত করার কাজ চলছে। এই সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে ।

শঙ্কর ঘোষের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী সাত থেকে আট দিনের মধ্যে বিষয়গুলির পূর্ণাঙ্গ চিত্র সামনে আসবে এবং কোন কোন ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে শহরের নাগরিক সমস্যা সমাধানে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *