Nagaland LandSlide: নাগাল্যান্ডে ভয়ঙ্কর ভূমিধসে শিশু সহ মৃত ৮, একাধিক বাড়ি ধবংসস্তূপের তলায়
কিউ ইন্ডিয়া বাংলা- নাগাল্যান্ডে বড়সড় বিপর্যয়। ভারী বৃষ্টিতে ভূমিধস নাগাল্যান্ডে। মন জেলায় অতি ভারী বৃষ্টিতে সাধারণ জন জীবন ব্যাহত। আটজনের প্রাণহানি হয়েছে বলে খবর। এর মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। মন ডেপুটি কমিশনার ওয়েনেই কোনিয়াক জানিয়েছেন, ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। চারজনের দেহ উদ্ধার হয়েছে। জোর কদমে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ভূমিধসে কবলে একাধিক বাড়ি। সেগুলি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেছে। ভূমিধসের জায়গাগুলি দিয়ে তীব্র জলস্রোত বয়ে চলেছে। ফলে উদ্ধারকাজ চালানো মুশকিল হয়ে পড়ছে। উদ্ধারে নেমেছে সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ভূমিধসে মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করেছে নাগাল্যান্ড সরকার। আবহাওয়া খারাপ। এই অবস্থায় সরকাররের তরফে নজরদারি চলছে। দুর্গত এলাকাগুলির দিকে বিশেষ নজর দিয়েছে সরকার। মন জেলা ছাড়া, মোককচুং জেলার তুলি মহকুমা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও ভূমিধস, আকস্মিক বন্যা, রাস্তা অবরোধ এবং সরকারি অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির মতো মারাত্মক প্রভাব পড়েছে।
মুখ্যমন্ত্রী নেইফিউ রিও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের ৭৪ হাজার টাকা তাৎক্ষণিক অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন।
সরকার সংশ্লিষ্ট সকল বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং জনসাধারণকে সতর্ক থাকতে ও ঝুঁকিপূর্ণ ঢাল, নদীর তীর এবং ভূমিধস-প্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
