আজকের দিনেতিলোত্তমা

দোলে মদ্যপ অবস্থায় অশান্তি পাকানোয় কলকাতায় ধৃত ৩৩০

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  মঙ্গলবার দোল উৎসবের দিন শহরজুড়ে কড়া নজরদারি চালিয়ে অভব্য আচরণ ও মদ্যপ অবস্থায় ঘোরাফেরার দায়ে কলকাতা পুলিশ মোট ৩৩০ জনকে গ্রেফতার করেছে। জনসমক্ষে​ মদ্যপান করে অভব্যতা করা, জোর করে রঙ মাখানো, ট্রাফিক আইন লঙ্ঘন এবং অশান্তি পাকানোর অভিযোগে এই ধরপাকড় চালানো হয়েছে।
অভিযান চলাকালীন পুলিশ শহরজুড়ে প্রায় ২৫ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে। কলকাতার মোট ১০টি পুলিশ ডিভিশনেই এই অভিযান চালানো হয়। নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে প্রায় ৩৯৮টি পুলিশ পিকেট বসানো হয়েছিল।
​বিশেষ এলাকা: শ্যামবাজার, খান্না মোড়, পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো গুরুত্বপূর্ণ ৮৬টি জায়গায় বিশেষ পিকেট ও অতিরিক্ত বাহিনী মোতায়েন ছিল।

​লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উৎসবের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় ৪,০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরা সরাসরি রাস্তায় নেমে তদারকি করেছেন।
​এছাড়া, গঙ্গার ঘাটগুলোতে মদ্যপ অবস্থায় স্নান করা রুখতে ৬৬টি ঘাটে পুলিশ মোতায়েন ছিল, যার মধ্যে ২৪টি গুরুত্বপূর্ণ ঘাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী  মোতায়েন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *