আজকের দিনেবাংলার আয়না

ফাঁকা বাড়িতে অধ্যাপকের রহস্যমৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কোচবিহারের দিনহাটা শহরের বোডিংপাড়া এলাকার একটি ফাঁকা বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় মানুষদের থেকে জানা যাচ্ছে মৃতদেহটি দিনহাটা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অমিতাভ দত্ত-র।

অধ্যাপক দত্ত তাঁর নিজের বাড়িতে একাই বাস করতেন। তাঁর স্ত্রী ও মেয়ে কর্মসূত্রে কলকাতায় থাকে। মঙ্গলবার তিনি কলেজের পরীক্ষার দায়িত্বও পালন করেছিলেন। কিন্তু বুধবার সারাদিন তিনি বাড়ি থেকে বের হননি বা কাউকে যোগাযোগ করেননি। এতে তাঁর পাড়ায় বেশ কিছু মানুষজনের সন্দেহ হয়। সন্ধ্যার দিকে প্রতিবেশীরা যখন তাঁর বাড়ির দরজায় বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি, তখন তাঁরা তড়িঘড়ি স্থানীয় পুলিশ এবং দমকলকে খবর দেন। দমকল এসে দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিছানায় অধ্যাপকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়রা জানিয়েছেন, অধ্যাপক দত্ত ছিলেন খুব নম্র, ভদ্র। শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে সম্মানিত ও সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থী ও শহরের মানুষজন গভীর শোকপ্রকাশ করেছেন। পুলিশ এই বিষয়ের উপর তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তবে এখনও মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।  এটা আত্মহত্যা কিনা অন্য কারণে মৃত্যু, সেটা ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে। পুলিশ জানাচ্ছে, তাঁরা অধ্যাপকের ব্যক্তিগত জীবন, পারিবারিক ও পেশাগত পরিস্থিতি ও অন্যান্য দিক খতিয়ে দেখছে যাতে মৃত্যুর সঠিক কারণ জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *