সরকারি এই ৭ টি স্কিমে ৮ শতাংশের বেশিও সুদ পাবেন
কিউ ইন্ডিয়া বাংলা, কোলকাতা: নিরাপদ বিনিয়োগের জন্য এখনও অনেকের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট বা এফডি। বিশেষ করে প্রবীণদের কাছে এটি সবচেয়ে নির্ভরযোগ্য অপশনগুলির মধ্যে অন্যতম।
স্মল সেভিংস স্কিম:
রাজনৈতিক অশান্তির কারণে বর্তমানে চরম অস্থিরতা দেখা দিয়েছে শেয়ার বাজারে। সেকারণে অনেক বিনিয়োগকারীই এখন নিশ্চিত ও ঝুঁকিহীন রিটার্নের দিকে যাচ্ছেন। আপনিও সরকারি এই সাত স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে নজর রাখতে পারেন। সেই ক্ষেত্রে আগে জেনে নিন, কোনটায় কত শতাংশ সুদ পাবেন আপনি।
২০২৬ সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই। তাদের রেপো রেট ৫.২৫% এ অপরিবর্তিত রেখেছে, যার ফলে ফিক্সড ডিপোজিটের সুদের হারে বড় কোনো পরিবর্তন হয়নি। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক ৬% থেকে ৭.২৫% হারে সুদ দিচ্ছে, তবে ছোট ফাইন্যান্স ব্যাঙ্কগুলি ৮% পর্যন্ত সুদ প্রদান করছে।
কাদের জন্য উপযুক্ত এই সরকারি স্কিমগুলি
প্রবীণ নাগরিক বা মাঝবয়সী ব্যক্তি দের জন্য সরকারি স্কিমগুলি ভালো্ তবে যারা কম সময়ে বিপুল রিটার্ন চান ,তাদের জন্য অনেকটাই কম লাভবান হতে পারে এই সরকারি বিনিয়োগের প্রকল্প। এতে আপনি সর্বোচ্চ ৮.২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন। যা এই বাজারে দারুণ কাজে লাগতে পারে। মূলত, দীর্ঘ মেয়াদে এই স্কিমগুলি খুবই লাভদায়ক হয় সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে। আপনি স্ত্রীয়ের চিকিৎসার খরচ, সন্তানের শিক্ষা ছাড়াও অবসর জীবনের নিশ্চিত রিটার্নের প্ল্য়ান করতে পারবেন এর মাধ্যমে।
কোন স্কিম কী কারণে আনা হয়েছে
মনে রাখবেন, এই সবকটি সরকারি স্বল্প সঞ্চয় স্কিম আনার পিছনে সরকারের একটা উদ্দেশ্য় রয়েছে। যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ আনার মূল কারণ হল, দীর্ঘ মেয়াদে ট্যাক্স ফ্রি তহবিল গড়া। এতে আপনি পাবেন চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। অবসরপ্রাপ্তদের জন্য এটি ভাল আয়ের উৎস হতে পারে। সবথেকে বেশি সুদ দেয় সুকন্যা সমৃদ্ধি যোজনা, যা কন্যাসন্তানদের আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আনা হয়েছে
এই সরকারি স্কিমের মধ্যে রয়েছে কিষাণ বিকাশ পত্র ছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। যা আপনাকে সহজেই নিশ্চিত রিটার্ন দেবে। এখানে আপনার বাজারের মতো কোনও ঝুঁকি বিষয় নেই। এ ছাড়াও পাবেন পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। যেখানে প্রতি মাসে রেগুলার ইনকামের সুবিধা পাবেন বিনিয়োগকারী। পাশাপাশি ব্যাঙ্কের মতো ফিক্সড ডিপোজিটের সুবিধা পেতে রয়েছে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম।
নিশ্চিত রিটার্নের পাশাপাশি আয়কর ছাড়ের সুবিধা
এই সরকারি স্কিমগুলিতে আপনি আয়কর আইনের ৮০ সি ধারা অনুযায়ী দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এর মধ্য়ে পিপিএফ ও সুকন্য়া সমৃদ্ধি যোজনায় আপনি মেয়াদ শেষে টাকায় পুরো কর ছাড় পাবেন।
