আজকের দিনেতিলোত্তমা

ভোটের মুখে খাস কলকাতায় অস্ত্র উদ্ধার , পুলিশের জালে পাচারকারী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে বিধানসভা ভোটের আবহ। চারদিকে রমরমিয়ে প্রচার চলছে। এরই মধ্যে শহরে বড়সড় অস্ত্র পাচার এর ছক বানচাল করলো কলকাতা পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে পাচারকারীকে।

গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশের জালে ধরা পড়েছে এক ভিন রাজ্যের যুবক। পুলিশ সূত্রে খবর, রাজাবাজার সায়েন্স কলেজের সামনের বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাথে এক যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। ধৃতদের কাছ থেকে ৬টি সিঙ্গেল শট আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড ৮ এমএম (8mm) তাজা কার্তুজ উদ্ধার হয় l কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের পক্ষ থেকে চালানো এই অভিযানে বড় সাফল্য পেল আমহার্স্ট স্ট্রিট থানা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম মহম্মদ সোহেল আখতার ওরফে আরজু। বিহারের নালন্দা জেলার বিহার শরীফের বাসিন্দা সে ।

মৃত জুবায়ের আখতারের পুত্র এই যুবক কী উদ্দেশ্যে এবং কার কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র পৌঁছে দিতে এসেছিল, তা খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা । এই পাচার চক্রের আরো কারা জড়িত , কোনো সন্ত্রাসবাদী সংগঠন এর সঙ্গে যুক্ত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *