ব্যারাকপুরে তৃণমূলের দুর্গে পতন , গেরুয়া শিবিরের চমকপ্রদ উত্থান
কিউ ইন্ডিয়া বাংলা: – রাজ্যে ১৫ বছর পর পালাবদল হয়েছে । সেখানে তৃণমূলের দূর্গ ব্যারাকপুরে ধস নামিয়েছে গেরুয়া শিবির। উত্তর ২৪ পরগনায় তৃনমূলের ঘাটি ধুলিস্যাৎ করেছে বিজেপি।
বিগত ২০২১ বিধানসভায় ব্যারাকপুরে তৃনমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে জয় পেয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। এবারের নির্বাচনে তৃণমূলের রাজকে হারিয়ে বিজয়ী হয়েছেন বিজেপির কৌস্তভ বাগচী। ভাটপাড়ায় ২০২১ শে জিতেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন পুত্র পবন সিং। ছাব্বিশের নির্বাচনে তিনি আবার জয়ী হয়েছেন। নোয়াপাড়ায় তৃনমূলের তৃণমূলের তৃণাংকুর ভট্টাচার্যকে হারিয়ে দিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। গতবারে তৃনমূলের বিধায়ক ছিলেন মঞ্জু বসু। জগদ্দল বিধানসভায় তৃণমূলের সোমনাথ শ্যামকে হারিয়ে এবার বিজেপির টিকিটে জয়ী হয়েছেন প্রাক্তন আইপিএস রাজেশ কুমার।নৈহাটি বিধানসভায় তৃণমূলের প্রার্থী কে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির সুমিত্র চট্টোপাধ্যায় যিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সন্তান । বীজপুরে তৃণমূলের সুবোধ অধিকারী কে হারিয়ে জিতেছেন সুদীপ্ত দাস।
ব্যারাকপুর লোকসভার সাতটি বিধানসভার মধ্যে ছয়টিতেই জিতেছেন বিজেপি প্রার্থীরা । শুধুমাত্র আমডাঙ্গা কেন্দ্রে তৃণমূলের কাসেম সিদ্দিকী জয়ী হয়েছেন।
