আজকের দিনেতিলোত্তমারাজনীতি

‘ঘুঘুর বাসা ভাঙা হবে’ স্বাস্থ্যদফতর হাতে পেয়েই পূর্বতন সরকারকে নিশানা মন্ত্রী  শারদ্বতর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-  বাংলার স্বাস্থ্য পরিকাঠামো পুনুরুদ্ধার করবে বিজেপি সরকার। ভোটের আগে দুর্নীতি ইস্যুতে সরব ছাড়াও বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়েও সোচ্চার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজ্যসভার মসনদে বিজেপি সরকার। বাংলার স্বাস্থ্যমন্ত্রী উপযুক্ত মানুষের হাতেই তুলে দিল রাজ্য সরকার। বাংলার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন বিধাননগরের বিধায়ক চিকিৎসক তথা স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা:শারদ্বত মুখোপাধ্যায়। তবে আজকেই সেই কাজ সম্পূর্ণ হতে পারে। তার আগে নিউটাউনে রাম মন্দিরে পুজোয় যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছে বাংলার মানুষ।

বিশিষ্ট চিকিৎসক শারদ্বত মুখোহেহেপাধ্যায়।  ২৩ বছরের বেশি সময় ধরে চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত। বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসকমহলে তাঁর সুনাম রয়েছে। ছাব্বিশের ভোট যুদ্ধে বিধাননগর আসন থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুজিত বসুকে পরাজিত করে জয়ী হন ডা:শারদ্বত মুখোপাধ্যায়। তখনই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল তিনি মন্ত্রীত্ব পাচ্ছেন। তারপর পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন। কোনও দফতর পেতে পারেন তিনি এই নিয়ে আলোচনা চলছিল। এবার স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসাবে তাঁকে অগ্রাধিকার দিল বিজেপি। পেলেন স্বাস্থ্যমন্ত্রীর দফতর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা:শারদ্বত মুখোপাধ্যায় বলেন, স্বাস্থ্যদফতরে ঘুঘুর বাসা ভাঙা হবে। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না। নিয়োগ ও অন্যান্য যা দুর্নীতির অভিযোগ উঠেছে,  তাও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার নিউটাউনে রাম মন্দিরে পুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন কেন্দ্রে মোদি সরকারের ১২ পূর্ণ হচ্ছে। ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যেই নিউটাউনে রাম মন্দিরে যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ডা: শারদ্বত মুখোপাধ্যায়। স্বাস্থ্যক্ষেত্রে তার জ্ঞান দফতর চালাতে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *