বাংলার আয়নাআজকের দিনেখেলাবিশ্ব

Suvendu Adhikari : নন্দনের পর্দায় বিশ্বকাপ ফাইনাল, সঙ্গে মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিন !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল এবার ড্রয়িংরুম ছাড়িয়ে পৌঁছচ্ছে নন্দনের বিরাট স্ক্রিনে। এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে সিনেমা হলে লাইভ দেখানো হবে ফাইনাল। উদ্বোধনে থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

রবিবার নন্দনে আমজনতার জন্য বিশ্বকাপ ফাইনাল দর্শনের বিশেষ আয়োজন করছে রাজ্য। সঙ্গে থাকবেন একগুচ্ছ খেলাপ্রিয় মন্ত্রী ও শীর্ষ আমলারা। শুধু কলকাতা নয়, জেলায় জেলায় ক্রীড়াপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ স্থানে জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব রাজেশ পাণ্ডে ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ পাঠিয়েছেন। প্রতিটি জেলা প্রশাসনকে এর জন্য এক লক্ষ টাকা করে বরাদ্দ দেওয়া হবে।

মূল পরিকল্পনার দায়িত্বে ক্রীড়া দপ্তর। রবীন্দ্রসদন, নন্দন ও অ্যাকাডেমি চত্বর সাজিয়ে তোলা হচ্ছে। থাকবে দুই দলের জাতীয় পতাকা, জার্সি ও মুখে রঙ লাগিয়ে উৎসবের মুড তৈরির ব্যবস্থা। রাতের নিরাপত্তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ফাইনালে যে দলই জিতুক, সেলিব্রেশনে থাকবে না কোনও কমতি।

আমলা মহলে জোর আলোচনা, এর আগে এ রাজ্যে এভাবে খেলা দেখানোর ব্যবস্থা হয়নি। ফাইনালের রাতে নন্দনে কয়েকজন প্রাক্তন খেলোয়াড় ও সেলিব্রিটিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

মাঠে হাজির হতে না পারার আক্ষেপ মুছেই স্টেডিয়ামের গর্জন এবার উঠবে নন্দনের পর্দায়। প্রশাসনের কথায়, কলকাতার ফুটবল প্রেমের ইতিহাসে এমন রাত স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *