আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Sourav Ganguly : দায়িত্ব নিতেই বড় সিদ্ধান্ত সৌরভের, কোটি টাকার পেসারকে ছেড়ে স্পিনারে ভরসা দিল্লির

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএলের নতুন মরসুমের আগে দল গোছানোর কাজে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি (Sourav Ganguly)। ডিসেম্বরে নিলামের আগেই দিল্লি ক্যাপিটালস শিবিরে বড় রদবদল। হেডকোচের দায়িত্ব নিয়েই দল সাজানো শুরু করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর পরিকল্পনাতেই প্রথম ট্রেড – দিল্লি থেকে পুরনো দল (Sourav Ganguly) হায়দরাবাদে ফিরলেন টি নটরাজন, পরিবর্তে দিল্লিতে এলেন স্পিনার জিশান আনসারি।

 

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স (Sourav Ganguly) হায়দরাবাদের হয়ে খেলেছিলেন বাঁহাতি পেসার টি নটরাজন। ২০২৪ আইপিএলে ১৯ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। সেই পারফরম্যান্সের সুবাদেই গত নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। (Sourav Ganguly) কিন্তু গত দুই মরসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন এই পেসার। তাই এবার তাঁকে অর্ধেক দামে, ৫ কোটি টাকায় পুরনো দল হায়দরাবাদের কাছে বিক্রি করে দিল দিল্লি। নটরাজনের বদলে দিল্লিতে আসছেন ২৬ বছরের স্পিনার জিশান আনসারি। আইপিএলে হায়দরাবাদের হয়েই নিজের দক্ষতার (Sourav Ganguly) পরিচয় দিয়েছিলেন তিনি। ৪০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল হায়দরাবাদ, সেই একই মূল্যে এবার তাঁকে দিল্লির হাতে তুলে দিল তারা।

 

তবে এই অদলবদলের থেকেও বড় খবর কোচের পদে। ২০২৫ ও ২০২৬ সালে দিল্লির কোচ ছিলেন হেমাঙ্গ বাদানি (Sourav Ganguly)। এবার তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে দিল্লির মালিকানা জিএমআর ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ হয়। আগামী মরসুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে, যেখানে ২০২৪ সাল (Sourav Ganguly) থেকে ক্রিকেট ডিরেক্টর হিসেবে রয়েছেন সৌরভ। ২০১৯ সালে দিল্লির মেন্টরও ছিলেন তিনি। চলতি বছর এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করিয়ে ফাইনালে তোলেন তিনি। কোচ হিসেবে দায়িত্ব নিয়েই দল গোছানোর কাজ (Sourav Ganguly) শুরু করে দিয়েছেন মহারাজ। কমদামি স্পিনারে ভরসা রেখে কোটি টাকার পেসারকে ছেড়ে দেওয়া তাঁর নতুন পরিকল্পনারই অংশ বলে মনে করছে ক্রিকেটমহল। নতুন মরসুমে সৌরভের অধীনে দিল্লি কতটা বদলায়, সেদিকেই (Sourav Ganguly) এখন নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *