আজকের দিনেবাংলার আয়না

SIR-CAA : SIR-এ নাম বাদ গেলেও রেশন পাবেন উদ্বাস্তু মতুয়ারা, CAA-তে আবেদনের আহ্বান খাদ্যমন্ত্রীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-SIR-এ ভোটার তালিকা থেকে বহু উদ্বাস্তু মতুয়ার নাম বাদ পড়লেও রেশন-সহ সরকারি পরিষেবা বন্ধ হবে না। বনগাঁয় সাংবাদিক বৈঠকে এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তবে দ্রুত CAA-তে আবেদন করে নাগরিকত্ব নিশ্চিত করার কথা বলেছেন তিনি।

বনগাঁ উত্তর থেকে দ্বিতীয়বার জিতে রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মতুয়া পরিবারের সন্তান অশোক কীর্তনীয়া। বনগাঁয় ফিরে তিনি বলেন, ‘SIR-এ যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা উদ্বেগ করবেন না। রেশন-সহ আগের মতোই সব সরকারি সুযোগ-সুবিধা পাবেন।’ তবে শর্ত দিয়েছেন, দ্রুত CAA-তে নাগরিকত্বের আবেদন করতে হবে। মন্ত্রীর স্পষ্ট বার্তা, ‘CAA-তে আবেদন করলেই দেশের নাগরিকত্ব মিলবে। তখন সমস্ত পরিষেবাই চালু থাকবে।’ একইসঙ্গে তিনি জানান, ‘কোনও বিদেশি নাগরিক সরকারি সুবিধা পাবেন না। তাঁদের রেশন কার্ড বাতিলের নির্দেশ ইতিমধ্যে দপ্তরে দেওয়া হয়েছে।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অশোক বলেন, ‘উনি মতুয়াদের এতদিন ভুল বুঝিয়েছেন। আমি বলছি, CAA-তে আবেদন করুন। কোনও সমস্যা হবে না।’ ঠাকুরনগর মতুয়াদের পীঠস্থান। বনগাঁ উত্তর, দক্ষিণ, গাইঘাটা ও বাগদা-এই চার বিধানসভা কেন্দ্রই মতুয়া অধ্যুষিত। SIR প্রক্রিয়ায় বহু মতুয়ার নাম বাদ যাওয়ার পর বিজেপি আশ্বাস দিয়েছিল, CAA-তে আবেদন করলে নাম ফের ভোটার তালিকায় উঠবে। ভোটে চার কেন্দ্রেই বিজেপি বিপুল ব্যবধানে জিতেছে।

ভোটে জয়ের পর প্রতিশ্রুতি রাখতে তৎপর বিজেপি। মতুয়া প্রতিনিধি হিসাবে মন্ত্রী হওয়ার পরই শনিবার সম্প্রদায়কে আশ্বস্ত করলেন অশোক কীর্তনীয়া। তাঁর বার্তা, SIR-এ নাম বাদ গেলেও রেশন বন্ধ হবে না, কিন্তু CAA-তে আবেদন করে নাগরিকত্ব নিশ্চিত করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *