MAMATA PRESS CONFERENCE : গোদি মিডিয়া বয়কটের প্রতিজ্ঞা ভঙ্গ! প্রতীক হারিয়ে সাংবাদিক সম্মেলনে মমতা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ৫ মাসের নীরবতা ভেঙে ফের সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA PRESS CONFERENCE)। দলের প্রতীক ও নাম ব্যবহারের অনুমতি হারানোর ধাক্কার পরই আজ বিকেল ৪টেয় সাংবাদিক সম্মেলন ডেকেছে কালীঘাট শিবির।
৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একবারই সাংবাদিক সম্মেলন করেছিলেন মমতা (MAMATA PRESS CONFERENCE)। সেদিন তিনি অভিযোগ করেছিলেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে বিজেপি, তাই তথাকথিত ‘গোদি মিডিয়া’র সঙ্গে কোনও সম্পর্ক রাখবেন না (MAMATA PRESS CONFERENCE)। এরপর গত পাঁচ মাস তিনি কোনও প্রেস কনফারেন্স বা সাক্ষাৎকার দেননি। নিজের বক্তব্য জানিয়েছেন শুধু ফেসবুক লাইভে, যেখানে পালটা প্রশ্নের সুযোগ নেই।
এই সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে বড় বদল এসেছে, তাঁর দল ভেঙেছে, কিন্তু মমতার প্রতিক্রিয়া মেলেনি। সূত্রের খবর, বৃহস্পতিবার নির্বাচন কমিশন দলের প্রতীক বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত জানানোর পরই রাতে সাংবাদিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের সম্মেলনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা নিজেও বক্তব্য রাখবেন।
অন্যদিকে দলের নামের সঙ্গে মমতার আবেগ জুড়ে দিতে চাইছে কালীঘাট শিবির। কমিশনে যে তিনটি বিকল্প নামের প্রস্তাব দেওয়া হয়েছে, তার সবকটিতেই রয়েছে মমতার নাম — ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ ও ‘তৃণমূল কংগ্রেস মমতা’। দলের বক্তব্য, নেত্রীই মুখ, তাই তাঁর নাম থাকলে কর্মীদের আবেগ দলের সঙ্গেই থাকবে।
নিজের তৈরি রাজপাট খুইয়ে রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব মমতা। এই সংকটকালে পুরনো প্রতিজ্ঞা ভেঙে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি কী কৌশল নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
