আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে চেন্নাই কে বড় ব্যবধানে হারালেন শুভমনরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সিজনের শেষ ম্যাচে লজ্জার হার চেন্নাই সুপার কিংস এর। গুজরাটের ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৮৯ রানের বড় ব্যবধানে চেন্নাই কে হারালো গুজরাট।

চেন্নাই সুপার কিংস আজ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দুর্দান্ত শুরু করে গুজরাটের দুই ওপেনার। প্রথম উইকেটে ১২৫ রান ওঠে । ৩৭ বলে ৬৪ রান করে আউট হন শুভমন গিল । তার ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন শিবম দুবে । ৫৩ বলে ৮৪ রান করেন সাই সুদর্শন। শূন্য রানে দুর্ভাগ্যজনক রান আউট হন রাহুল তেওটিয়া। জোস বাটলার ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে গুজরাট টাইটানস।

২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় চেন্নাই। দুই ওপেনার সঞ্জু স্যামসন (০) , ম্যাথু শর্ট (২৪ ) রানে আউট হন। ঋতুরাজ গায়কোয়াড ৭ বলে ১৬ রান করেন। উর্ভিল প্যাটেল শূন্য রানে আউট হন। কার্তিক শর্মা ১৫ বলে ১৯ রান করেন। গুজরাটের বোলিং আক্রমণের সামনে চেন্নাইয়ের ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি । একমাত্র ব্যতিক্রম শিবম দূরে। ১৭ বলে ৪৭ রান করেন তিনি। আনশুল কাম্বোজ ৮ বলে ১৯ রান করেন। কুড়ি ওভার শেষ হওয়ার অনেক আগেই চেন্নাই সুপার কিংস অলআউট হয়ে যায়। ১৩.৪ ওভারে ১৪০ রানে শেষ হয়ে যায় ঋতুরাজদের দলের ইনিংস। গুজরাটের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা ও রশিদ খান।

হার দিয়ে এবারের আইপিএল সিজন শেষ করলো চেন্নাই । এ দিনের জয়ে প্লে অফ এর প্রথম দুই স্থানে নিজেদের জায়গা মজবুত করলো শুভমনরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *