আজকের দিনেবাংলার আয়না

অবশেষে হাওড়া পিলখানা প্রোমোটার খুনের কাণ্ডে জড়িত হারুন-রোহিত গ্রেপ্তার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- হাওড়া গোলাবাড়ি পিলখানা এলাকার প্রোমোটার খুনের ঘটনায় অবশেষে পুলিশের জালে দুই মূল অভিযুক্ত হারুন শেখ এবং রোহিত হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি থেকে দুজনকে গ্রেফতার করে গোলাবাড়ি থানার বিশেষ তদন্তকারী দল। পূর্বে এই খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিত এতদিন অধারা ছিলেন । শেষমেষ ঘটনার আট দিনের মাথায় পুলিশের জালে ধরা পরল দুই অভিযুক্ত। দিল্লি থেকেই ট্রানজিট রিমান্ডে আজ বৃহস্পতিবারই হাওড়ায় নিয়ে আসা হচ্ছে।

প্রসঙ্গত গত সপ্তাহের বুধবার ২৬ শে ফেব্রুয়ারি ভোরবেলা প্রোমোটার শফিক খানকে ভরা রাস্তায় গুলি করে খুনের অভিযোগ উঠেছিল হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতীর বিরুদ্ধে । সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল হাড়হিম করা সেই দৃশ্য । পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মোট মোট ৪ রাউন্ড গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ উঠে এসেছিল । জনবহুল এলাকার মধ্যে এইভাবে খুনের ঘটনায় আইনশৃঙ্খলা ও পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছিল এলাকার সাধারণ মানুষ । বিগত এক সপ্তাহে একাধিকবার সাধারণ মানুষের বিক্ষোভ দেখা গেছে এই এলাকায় । ঘটনার সঙ্গে যুক্ত দুই মূল অভিযুক্ত কে সাহায্য করার কারণে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল। পরবর্তীতে ঘটনার তদন্তকার যায় সিআইডির কাছে। হারুন ও রোহিত কে খোঁজা শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । গোপন সূত্রে খবর পাওয়া যায় এই দুই অভিযুক্ত দিল্লির একটি হোটেলে গা ঢাকা দিয়ে রয়েছেন। খবর পাওয়া মাত্র দুঃসাহসিক অভিযান চালিয়ে দুই অভিযুক্ত হারুন ও রোহিতকে গ্রেফতার করে বাংলার পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় হারুন ও তার দলবল শফিকের কাছে দু’লক্ষ টাকা দাবি করেছিল। সেই টাকা না দেওয়াতে তারা শফিককে খুন করে । এটাও জানা যায় ছবিকে খুন করতে পাঁচ জন গিয়েছিল । গলির ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের উদ্দেশ্যে গিয়েছিল হারুন এবং রোহিত এবং বাইরে পাহারাই ছিল মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ও দিলদার হোসেন । গুলি করে খুনের পরই হারুন ও রোহিত গলি দিয়ে ছুটে পিলখানায় জিটি রোডের উপর চলে আসে। বাকি ৩ জনের সঙ্গে ওই ২ জন গাড়িটিতে উঠে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *