আজকের দিনেতিলোত্তমা

ডকু ফিচারে আসছেন ‘মুখ্যমন্ত্রী’ মমতা বন্দ্যোপাধ্যায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৈরি হচ্ছে একটি ডকুমেন্টরি। মুখ্যমন্ত্রী যে মানুষের পাশেই আছেন, মানুষের জন্যই কাজ করেন তা এই ডকু ফিচারে ফুটিয়ে তোলা হয়েছে। তাঁর নামে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কুৎসা রটানো হয়। তিনি সময় মানুষের স্বার্থেই কাজ করে চলেছেন, তা এই ফিচারে দেখানো হবে। এই বিশেষ ডকু ফিচারের নাম দেওয়া হয়েছে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। সময়সীমা ২৫ মিনিট। তথ্যচিত্রটির টিজার লঞ্চ হতে চলেছে আজ, বিকেল চারটের সময়। কলকাতা প্রেস ক্লাবে। আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে প্রস্তুত ডকু ফিচারটির প্রযোজনা করেছেন জুনেইদ খান। ছবিতে তিনি অভিনয়ও করেছেন। ছবির কনসেপ্ট, স্ক্রিপ্টও তাঁর। পরিচালনায় রাহুল সাহা। শুটিং এখনও চলছে। রমজানের কারণে কিছুদিন বন্ধ রয়েছে।
পরিচালকের কথায়, ছবিতে মুখ্যমন্ত্রীর আন্দোলন, তাঁর অনশন-সহ ইতিহাসের বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে। মূলত ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত সময়কালকে দেখানো হয়েছে। ১৯৯৩ সালে মুখ্যমন্ত্রীর আন্দোলন থেকে শুরু করে রাজ্য-রাজনীতিতে যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দলের হয়ে তাঁর মাঠে নামা-এই সব কিছুই ছবিতে দেখানো হয়েছে। তাঁর কথা অনুযায়ী অনেকেই জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সূচনা-পর্বের সময় থেকেই অভিষেক তাঁর ছায়াসঙ্গী। অনেক ছোটবেলা থেকেই। একটা ছোট পতাকা হাতে নিয়ে অভিষেক ঘুরে বেড়াতেন আর আন্দোলন করতেন। মাত্র চার বছর বয়স থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন শুরু করেছিলেন। ছাব্বিশের নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রতি বিরোধীরা অনেক রকমের আক্রমণ করে চলেছেন। কাজেই তিনি তাঁর ছবিতে দেখাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে কীভাবে আছে। দলের একজন কর্মী হিসাবে এটা তাঁর উপহার। একটি ইতিবাচক বার্তা দেওয়ার প্রয়াস। এর আগে জুনেইদ গানের অ্যালবামও প্রকাশ করেন, ‘জয় বাংলা’ নামে। উল্লেখ্য, ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়বেলার চরিত্রে অভিনয় করছেন জুনেইদ নিজেই। বাকি শিল্পীদের অডিশনের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *