আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Arrested : ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে গ্রেফতার ১৪, কী নির্দেশ তাদেরকে নিয়ে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার ধর্মতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুলিশের দাবি, ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের অভিযোগে এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতদের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে কেউই প্রকৃত ছাত্র নয়।

ধর্মতলায় NEET আন্দোলন ঘিরে ব্যাপক ধুন্ধুমার হয়। ঘটনার পর পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে। আদালত তাঁদের বিরুদ্ধে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ১৪ জনের একজনেরও ছাত্র পরিচয় নেই। তবে অনেকের রাজনৈতিক যোগ রয়েছে। এর মধ্যে মেটিয়াবুরুজের বাসিন্দা মহম্মদ আফরোজের নাম সামনে এসেছে। আফরোজের বিরুদ্ধে তৃণমূল-যোগের অভিযোগ উঠেছে। তাঁর একাধিক ছবি ও রিলস ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে রয়েছেন আফরোজ।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। তাতে জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক।” বিধানসভায় তিনি আরও ৪ জনের নাম নেন – রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, একবালপুরের তানভির ও নিজাম, ওয়াটগঞ্জের রাহুল জামাল। তিনি বলেন, “এদের আমরা ছাড়ব না।”

যদিও মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা দাবি করেছেন তিনি আফরোজকে চেনেন না। তিনি বলেন, “ইলেকশনের সময় অনেকেই থাকতে পারে। আমি ওকে চিনি না। ও তৃণমূলের অ্যাক্টিভ ওয়ার্কার নয়, এমনি সাপোর্টার হতে পারে।”

অন্যদিকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, “ভাল তৃণমূলের ভাল ছেলে, ভাল নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? ওটা তো বালিশদের লোকজন। সাংবাদিকদের পেটানো অত্যন্ত অন্যায় কাজ, কিন্তু দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না।”

NEET বিক্ষোভের আড়ালে রাজনৈতিক যোগ নিয়ে শুরু হয়েছে তরজা। পুলিশ হেফাজতে ধৃতদের জিজ্ঞাসাবাদের পরেই ঘটনার আসল উদ্দেশ্য স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *