আজকের দিনেবাংলার আয়নাভারতযেদিকে দু-চোখ যায়

Arjun Singh-Barrackpore To Puri, Varanasi : ব্যারাকপুর থেকে সরাসরি পুরী, বারাণসী, উত্তরবঙ্গ! বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ব্যারাকপুর:- রবিবার বারাকপুরের অফিসে প্রবীণ নাগরিকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বারাকপুর থেকে এবার সরাসরি পুরী, বারাণসী, মথুরা, বৃন্দাবন-সহ উত্তরপ্রদেশের তীর্থস্থান ও উত্তরবঙ্গ রুটে দূরপাল্লার সরকারি বাস চালুর উদ্যোগ নিচ্ছে পরিবহণ দফতর।

পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়েছে। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে। পুরী রুটের চুক্তিও প্রায় চূড়ান্ত, যেকোনও দিন সই হবে।(Arjun Singh-Barrackpore To Puri, Varanasi)

তিনি বলেন, ‘‘বারাকপুর থেকে পুরী-বেনারস সবটাই চালু করা যাবে। উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে। পুরীর সঙ্গে প্রায় হয়ে আছে, যেকোনও দিন সিগনেচার হয়ে যাবে।’’

বাস রাখার পরিকাঠামো নিয়েও আশ্বস্ত করেন তিনি। বারাকপুরে পুরনো আদালতের কাছে, তালপুকুর ও নীলগঞ্জে পরিবহণ দফতরের নিজস্ব জমি রয়েছে বলে জানান মন্ত্রী।(Arjun Singh-Barrackpore To Puri, Varanasi)

শুধু তীর্থযাত্রা নয়, চিকিৎসা পরিষেবার কথাও ভাবছে দফতর। বারাকপুর ও নৈহাটি থেকে কল্যাণী এইমস এবং ইস্টার্ন বাইপাসের হাসপাতালগুলিতে সরাসরি বাস চালুর উদ্যোগ হচ্ছে। যাতে রোগী ও তাঁর পরিবারকে বারবার বাস বদলাতে না হয়। মন্ত্রীর কথায়, ‘‘তিনবার গাড়ি চেঞ্জ করতে না হয়, সেই ব্যবস্থাই করার চেষ্টা হচ্ছে।’’

পাশাপাশি ৮৫ নম্বর রুট পুরোপুরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি বাসের পাশাপাশি ১০টির বেশি সরকারি বাস নামানোর পরিকল্পনা রয়েছে।

এদিন প্রবীণ নাগরিকরা সরকারি বাসে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের দাবি জানান। জবাবে মন্ত্রী বলেন, ‘‘কনসেশন করা ক্যাবিনেট ডিসিশন। সেটা আমার একার ডিসিশন হতে পারে না।’’(Arjun Singh-Barrackpore To Puri, Varanasi)

মন্ত্রী বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাস দিয়েছেন। চুক্তি চূড়ান্ত হলেই বারাকপুর থেকে দূরপাল্লার এই নতুন রুটগুলি চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *