আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : রাজস্থানের ঘরে ঢুকে জয় ছিনিয়ে নিল গুজরাট টাইটানস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পয়েন্ট টেবিলে বড় লাফ দিল শুভমন গিল এর গুজরাট টাইটানস। রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে তাদেরকে পর্যুদস্ত করলো তারা । ২১ বল বাকি থাকতে ম্যাচ নিজেদের দখলে নিলেন গিল – সুদর্শনরা ।

আজ গুজরাট টাইটানস প্রথমে ব্যাটিং করতে নামে। ওপেনিং উইকেটে ওঠে ১১৮ রান । ৩৬ বলে ৫৫ রান করে আউট হন সাই সুদর্শন । অধিনায়ক গিলও এদিন অর্ধশতরান করেন । শেষপর্যন্ত ৪৪ বলে ৮৪ রান করেন শুভমন। ১০ বলে ১৩ রান করেন জস বাটলার । মাত্র ৭ রান করে আউট হন জেসন হোল্ডার। ওয়াশিংটন সুন্দর ২০ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। রাহুল তেওটিয়া ৪ বলে ১৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে গুজরাট টাইটানস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ব্রিজেশ শর্মা।

২৩০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়াল মাত্র ৩ রানে আউট হয়ে যান। কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন বৈভব সূর্যবংশী তবে ব্যক্তিগত 36 রানের মাথায় আউট হয়ে যান ১৫ বছরের এই বিস্ময় বালক। ধ্রুব জুরেল ১০ বলে ২৪ রান করেন । বড় ধরনের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ পর্যায়ে চূড়ান্ত ব্যর্থ হন সিমরন হেটমায়ার (৬),ডোনোভান ফেরিরা (২) , শুভম দুবে (১৫) রানে আউট হন । রাজস্থানের হয়ে এদিন মাঠে নামেন দাশুন সনাকা । তবে আজকে তার সংগ্রহ ১১ বলে ১৬ রান । রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা । তারকা এই অলরাউন্ডার এর সংগ্রহ ২৫ বলে ৩৮ রান । শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় গুজরাট । গুজরাটের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন রশিদ খান, তিনটি উইকেট নেন জেসন হোল্ডার ।

এই ম্যাচ জিতে শুভমান গিলরা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে । পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলে তাদের পিছনে । এদিকে ম্যাচ হেরে পঞ্চম স্থানে নেমে গেছে রাজস্থান । তাদের পরবর্তী ম্যাচ আগামী ১৭ ই মে দিল্লির বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *