আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

NIA : গণনার মুখে অস্বস্তিতে শাসকদল, মোথাবাড়িকাণ্ডে তৃণমূল এজেন্ট ও নেতাদের NIA তলব !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-ভোট গণনার আগে মোথাবাড়ি কান্ডের আবারো সক্রিয় এনআইএ । জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল নেতাদের তলপ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল ভোটগণনা, তার আগের দিন রবিবার কালিয়াচক থানায় তাদেরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমানকে তরফ করেছে এনআইএ। তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট। এছাড়া কালিয়াচক এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোঃ শরিউলকে হাজিরা দিতে বলা হয়েছে । সকলকেই কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছে এনআইএর পক্ষ থেকে । কমিশনার নিদর্শন এস আই আর এর কাজে এসে মোথা বাড়িতে ট্রাইব্যুনালে নিযুক্ত বিচারপতিদের ঘেরাও করা হয়েছিল। ভিডিও অফিসের সাধ বিচারককে রাতভর আটকে রাখা হয়। ঘটনার জল ঘোড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেশের সর্বোচ্চ আদালত এনআইএর হাতে তদন্তভার দেয়। এই ঘটনায় এখনো পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। কেউ রয়েছে এন আই এ হেফাজতে আবার কেউ রয়েছে জেল হেফাজতে । এবার ভোট গণনার আগের দিন জিজ্ঞাসাবাদ এর জন্য এলাকার তৃণমূল নেতাদেরও ডেকে পাঠানো হলো ।

আগামীকাল রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল । তার আগে দলের নির্বাচনী এজেন্ট এবং নেতাদের পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে অভিযোগ করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *