BJP : গণনার আগের দিন মন্দিরে পুজো বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীর ….
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। পুরো একটা দিনও বাকি নেই। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দলীয় প্রার্থীদের মন্দিরে পুজো দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বসিরহাটের প্রাচীনতম কালী মন্দিরে মানত করলেন বিজেপি প্রার্থী।
স্থানীয় সূত্রের খবর, প্রায় ৬০০ বছরের প্রাচীন প্রতাপাদিত্য রায়চৌধুরীর হাতে তৈরি কালী মন্দিরে লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে মানত করলেন দক্ষিণ বিধানসভার বাসিন্দাদের মনষ্কামনায় । ফলাফল ঘোষণার আগে বসিরহাটের বড় বড় পাঁচটি কালী মন্দিরের পূজো দিতে এলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সৌর্য ব্যানার্জি। সকাল থেকে তিনি ইতিমধ্যে দুটি মন্দিরে পূজো দিয়েছেন। বসিরহাটের ৬০০ বছরের প্রাচীন সংগ্রামপুর দক্ষিণা কালী মন্দিরে পুজো দিলেন এবং বিধানসভা বাসিন্দাদের মনস্কামনায় লাল সুতো দিয়ে ঢেলা বেঁধে দিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল যাতে ভালো হয় তার মনস্কামনায় তিনি মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন “মাননীয়া ভয় পেয়েছেন তিনি হেরে যাচ্ছেন। ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে আসন নিয়ে ক্ষমতায় আসছে এ রাজ্যে, তাই মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য মন্দিরে পুজো দিলাম ” ।
আর ২৪ ঘন্টা বাকি নেই তারপর রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা। রাজ্যে পালা বদল হবে না প্রত্যাবর্তন হবে জানা যাবে কয়েক ঘন্টা পর ।
