আজকের দিনেভারত

গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মী?’ রাজ্যের মামলায়, কী বলল সুপ্রিম কোর্ট?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে ইতিমধ্যে দুই দফায় ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। ঠিক দুদিন পর আগামী ৪ই মে নির্বাচনের ভোট গণনা । আর এই গণনা নিয়ে শুরু হয়েছে চাপানউতর , যার জল হাইকোর্ট থেকে গড়িয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। গণনা কেন্দ্রে কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা উপস্থিত থাকবে নিয়ে মামলা করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে । সুপ্রিম কোর্ট এই মামলায় বড় রায় ঘোষণা করে।

কাউন্টিং এ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? প্রশ্ন তুলে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তথা তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেয় এরপর দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। আজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি হয় এই মামলার। সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে এই মামলা শুনানি পর্ব শুরু হয়। বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চের শুনানি হয় । সেই শুনানি শেষ হয়। কমিশনের সিদ্ধান্তকেই মান্যতা দেয় দেশের সর্বোচ্চ আদালত। তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন ” এটা অবাক করার মতো বিষয় যে প্রত্যেক আসনেই গোলমাল আছে বলে আশঙ্কা করছেন নির্বাচন কমিশন।” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি পিএস নরসিংহের প্রশ্ন গণনার সঙ্গে যুক্ত কর্মচারীরা কেন্দ্রের হোক বা রাজ্যের এতে কি পার্থক্য হয় ? বিচারপতি জয়মাল্য বাগচী মন্তব্য করেন কাদের ভোট গণনা নিয়োগ করা হবে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের অধিকার। এটা করার জন্য আমরা বলতে পারি না নির্বাচন কমিশন অন্যায় করেছে।

গণনায় রাজ্য সরকারের কর্মীদের বাদ দিয়ে কাউন্টিং এ কেন কেন্দ্রীয় সরকারি কর্মী ? মূলত কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে প্রশ্ন তৃণমূলের হাইকোর্টে সেই মামলা খারিজ হওয়ার পরে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল। তাতেও বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *