আজকের দিনেখেলাভারত

Cricket : বড় শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ, তাহলে কি এবার জেলযাত্রা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ই সিগারেটের সুখ টান দেওয়ার দরুন জেলে যেতে হতে পারে রিয়ান পরাগকে । মঙ্গলবার ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে তাকে ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গিয়েছে । ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল। রাজস্থান রয়্যালসের অধিনায়কের কাছে এ বিষয়ে জবাব তলব করেছে বিসিসিআই। সূত্রের খবর এই ক্ষেত্রে বোর্ড কঠিন সিদ্ধান্ত নিতে পারে।

গত ২৮ এপ্রিল মঙ্গলবার পাঞ্জাব কিংস এর বিপক্ষে রাজস্থান রয়্যালসের ইনিংসের ষোলতম ওভারে দেখা যায় ড্রেসিংরুমে বসে ই সিগারেট টানছেন রাজস্থান অধিনায়ক রিয়ান । সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বিতর্ক শুরু হয় । কারণ এই সিগারেট সেবন করা ভারতের সম্পূর্ণভাবে নিষিদ্ধ । এছাড়া ড্রেসিংরুমে বসে যে কোন ধরনের ধূমপান করা দণ্ডনীয় অপরাধ । কিন্তু নিয়মের তোয়াক্কা না করে রাজস্থানের অধিনায়ক যেভাবে ধূমপান করেছেন সেই নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে। রিয়ান পরাগের কাছে ইতিমধ্যে জবাব তলব করেছে বোর্ড। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বোর্ডের নিয়মের আওতায় থেকে শাস্তি দেওয়া হতে পারে রিয়ানকে । জরিমানা অথবা নির্বাচনের মত সাজা পেতে পারেন রাজস্থানের বর্তমান অধিনায়ক। কিন্তু বিষয়টি আরো গুরুতর মোড় নিতে চলেছে বলেই মত ক্রিকেট মহলের। সূত্রের খবর ,যেভাবে ড্রেসিংরুমে বসে রিয়ান ভেপিং করেছেন তা বিসিসিআই কর্তারা মেনে নিতে পারছেন না।

বেসরকারিভাবে বলা হচ্ছে প্রচুর ক্রিকেটার ই সিগারেট সেবন করেন। তবে কেউ ড্রেসিংরুমে বসে এভাবে তাতে টান দেন না। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোন মন্তব্য করা হয়নি । তবে বিসিসিআই এই বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *