আজকের দিনেবাংলার আয়নাবিশ্বভারত

India-Bangladesh : ভোটের সময় বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি , হাজির ডিএম – এসপি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বাগদা বিধানসভা । এর তিনদিকেই রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত । ৯ কিলোমিটার জুড়ে এই বিধানসভা এলাকায় রয়েছে কাঁটাতারবিহীন খোলা সীমান্ত। এখানে ভোটের সময় দুষ্কৃতীদের আসা-যাওয়া বাড়ে সে কারণেই এবার বাড়তি তৎপর নির্বাচন কমিশন।

বাগদা কেন্দ্রে সাধারণ ভোটারদের রবিবার এই বিধানসভার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া এবং বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত । তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় থানার পুলিশ । সাধারণ বাসিন্দাদের নিরাপদে এবং নির্ভয়ে ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত করেন । প্রথমে তারা আসেন হেলেঞ্চায়, এরপর বাগদা পঞ্চায়েতের কাটাখালি এলাকায় সীমান্ত ঘেষা গ্রামে গিয়ে কেন্দ্রীয় বাহিনী, জেলাশাস ক ও পুলিশ সুপার গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন । এলাকা সীমান্ত লাখোয়া হওয়ার জন্য এখানে রোড মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারই সঙ্গে চলছে নাকা চেকিং।

জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেছেন ‘ কমিশনের গাইডলাইন অনুযায়ী জেলা সব কেন্দ্রে ভোটের আগে পরিদর্শন করা হচ্ছে । আগের নির্বাচন গুলিতে বাগদাদ যেসব এলাকায় ভোটের আগে কিংবা পরে হিংসার ঘটনা ঘটেছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।’ পুলিশ সুপার বলেন ‘ সাধারণ মানুষের কাছ থেকে কোন অভিযোগ আসেনি ভোট সংক্রান্ত কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে বনগাঁ পুলিশ জেলায় ২৫ জায়গায় নাকা চেকিং চলছে। এর মধ্যে ১১ জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকছে। যদি প্রয়োজন হয় নাকা চেকিংয়ের পয়েন্ট আরো বাড়ানো হবে। শান্তিপূর্ণ ভোটের আশা করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *