বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আজ মহারণ: প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস
কিউ ইন্ডিয়া বাংলা:- উইকেন্ডে শুরুতে আজ আইপিএলে জোড়া ধামাকা। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। পাঁচ ম্যাচের মধ্যে ৪ টি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাটরা । আজকে দিল্লিকে হারিয়ে আবার শীর্ষে ওঠার সুযোগ রয়েছে তাদের কাছে। অপরদিকে ৬ নম্বরে থাকা দিল্লির লক্ষ্য আজকে জিতে প্রথম চারে ঢুকে পড়ার ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবারের মতো এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। ২০২৫ এ তারা যেখানে শেষ করেছিল তারপর সেখান থেকেই তাদের লড়াই শুরু হয়েছে। রজত পাতিদার এর অধিনায়কত্বে দুর্দান্ত খেলছে আরসিবি। ব্যাটাররা সম্মিলিত ভাবে ভালো পারফর্ম করেছেন। প্রতিটা ম্যাচে কেউ না কেউ ঠিক খেলে দিচ্ছেন যার সুফল পাচ্ছে দল।দলের প্রাণ ভোমরা বিরাট প্রতি ম্যাচে নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিচ্ছেন ৩৭ বছর বয়সে এসেও। ২২৮ রান করে অরেঞ্জ ক্যাপ অধিকারীদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ফিল সল্ট , রজত পাতিদার রান পাচ্ছেন যার কারণে বিপক্ষকে হেলায় হারাচ্ছে তারা।দলের বোলারদের মধ্যে ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি প্রতি ম্যাচে বিপক্ষ ব্যাটিং লাইন আপকে নাস্তানাবুদ করছে। ক্রিকেট বিশ্লেষকরা বেঙ্গালুরুর বোলিং বিভাগকে অন্যতম সেরা বলছেন। দিল্লির বিরুদ্ধে নামার আগে আরসিবি শিবিরে খুশির হাওয়া।
অপরদিকে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল এর নেতৃত্বে প্রথম দুটি ম্যাচে জয় পাওয়ার পর শেষ দুটি ম্যাচে হার হজম করেছে। আজকে তাদের লক্ষ্য জয়ের রাস্তায় ফেরা। বিষয়টি মাথায় রেখে মাঠে নামবেন তারা।ব্যাটিং বিভাগে ধারাবাহিকতার অভাব রয়েছে তাদের দলের। প্রত্যেক ব্যাটার মাঝে মধ্যে জ্বলে উঠছেন । এক ম্যাচ ভালো খেলে পরের ম্যাচে ব্যর্থ হচ্ছেন যার কারণে দল ভুগছে। ব্যাটিংয়ে সম্মিলিত প্রয়াস এর প্রয়োজন আছে।দলের ব্যাটারদেরকে বাড়তি দায়িত্ব নিতে হবে তাহলেই বাজিমাত । অপরদিকে দিল্লির বোলিং বিভাগের কথা বলতে গেলে লুঙ্গি এনগিডি, টি নটরাজন, মুকেশ কুমার উইকেট পাচ্ছেন তবে তাদেরকে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে মুকেশ কুমার উইকেট নিলেও অনেক রান খরচ করে ফেলছেন যেটা চিন্তার বিষয়টির সমাধান করতে হবে। দলের স্পিনারদের পারফরম্যান্সে উন্নতি করতে হবে আরো ।
বেঙ্গালুরুর উইকেট সবসময় ব্যাটিং সহায়ক । এই সিজনের ও ম্যাচগুলিতে বড় রান উঠেছে । এবার দেখা যাক আজকের এই ম্যাচে কারা শেষ পর্যন্ত জয় পায় ?
