আজকের দিনেবিশ্বভারতরাজনীতি

Pakistan : হামলা চালানো হবে কলকাতাতেও, হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভবিষ্যতে ভারতের যেকোনো দুঃসাহসিক পদক্ষেপে পাল্টা হামলা চালাবে পাকিস্তান হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। কলকাতাতেও হামলা চালাবে পাকিস্তান হুমকি দিলেন তিনি । লাহোর থেকে ১০০ কিমিঃ বেশি দূরে শিয়ালকোটে সাংবাদিক সম্মেলন করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ” ভারত যদি কোনও মিথ্যে অজুহাতে অভিযান চালানোর সাহস দেখায়, তাহলে বিষয় কলকাতা অবধি টেনে নিয়ে যাওয়া হবে “।

প্রসঙ্গত এই উত্তেজনা শুরু হয়েছে বিগত ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাও এর বৈসরণ উপত্যকায় সাধারণ নাগরিকদের ওপর সন্ত্রাসবাদী জঙ্গি হামলার পর থেকে । অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত। একাধিক ঘাঁটি সেই হামলায় নষ্ট করে দেওয়া হয়। এই হামলার পরবর্তীকালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন ” পাকিস্তানের যে কোন হামলার জবাবে ভারত এবার প্রয়োজনে ঘরে ঢুকে মারবে”। সেই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী । তার বক্তব্য ভারতের যদি এমন কোন পরিকল্পনা থাকে তাহলে আগের থেকেও বড় জবাব পাবে তারা ।

যদিও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্যকে আমল দিতে নারাজ ওয়াকিবহাল মহল। এই মন্তব্যের জবাবে ভারতের পক্ষ থেকে কি বলা হয় সেটাই এখন দেখার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *