আজকের দিনেগ্রীন রুমভারত

দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনিল কন্যা সোনম কাপুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অনিল কাপুরের মেয়ে বলিউড অভিনেত্রী সোনাম কাপুর দ্বিতীয়বারের জন্য মা হলেন । সোনমের স্বামী আনন্দ আহুজা জানিয়েছেন তাদের ঘরে একটি পুত্র সন্তান এসেছে । ২০২২ সালে প্রথমবার মা হয়েছিলেন সোনম কাপুর । এবার দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তিনি ।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুখবরটি শেয়ার করে সোনম লিখেছেন ” অশেষ কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমাদের হৃদয় পূর্ণ । আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ, ২৯ শে মার্চ ২০২৬ আমাদের পুত্র সন্তানের জন্ম হয়েছে । আমাদের পরিবার আরো বড় হলো। ওর আগমনে আমাদের হৃদয়ে আনন্দিত। ভাইকে স্বাগত জানানোর জন্য বায়ু ভীষণ খুশি। এই নতুন প্রাণ আমাদের ঘরকে আনন্দ ও সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে । চারজনের পরিবার হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ। ভালোবাসা রইলো- সোনম, আনন্দ এবং বায়ু ” ।

অভিনেত্রী সোনম কাপুরের পরিবারে দ্বিতীয় সন্তান আসার জন্য বলিউডের তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী করিনা কাপুর খান লিখেছেন সোনা এবং আনন্দকে শুভেচ্ছা । এছাড়া রিয়া কাপুর , হুমা কুরেশি সহ একাধিক সেলিব্রেটি সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুর কে শুভেচ্ছা জানিয়েছেন ।

বসন্তেই দ্বিতীয় সন্তান আসছে চলে আসে আগেই জানিয়েছিলেন সোনম । বেশ কয়েক মাস ধরে মুম্বাইয়ে সন্তানের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছিলেন অনিল কন্যা । দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে মুম্বাইয়ে ছিলেন সোনম। গর্ভাবস্থার অন্তিম পর্যায়ে এসেও একাধিক শ্যুট তিনি করেছেন বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *