আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

বামেদের সঙ্গে ‘জট’ রেখেই প্রার্থী ঘোষণা আইএসএফ-এর: ভাঙড়ে নওশাদ, ক্যানিং পূর্বে আরাবুল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: দীর্ঘ টানাপড়েন আর বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে অপেক্ষার অবসান। অবশেষে আসন্ন নির্বাচনের জন্য নিজেদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল নওশাদ সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট । সোমবার ফুরফুরা শরিফ থেকে প্রথম দফায় মোট ২৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এই তালিকার মাধ্যমে বামেদের সঙ্গে জোটের সমীকরণ যে আরও জটিল হলো, রাজনৈতিক মহলে সেই জল্পনাই এখন তুঙ্গে।

​প্রত্যাশা মতোই নিজের গড় ভাঙড় থেকেই লড়াই করছেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি। অন্যদিকে, তৃণমূল ছেড়ে আইএসএফ-এ যোগ দিয়েই বড় পুরস্কার পেলেন ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম। তাঁকে তাঁর পছন্দের আসন ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করেছে দল। আইএসএফ-এর এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এর সামাজিক ভারসাম্য। ঘোষিত ২৩ জন প্রার্থীর মধ্যে ৩০ শতাংশেরও বেশি হিন্দু মুখ। যার মধ্যে রয়েছেন:
​অশোকনগর: তাপস বন্দ্যোপাধ্যায়
আমডাঙা: বিশ্বজিৎ মাইতি
মধ্যমগ্রাম: প্রিয়াঙ্কা বর্মন
শালবনি: শিক্ষক পীযূষ হাঁসদা
​বারাবনি: বিশ্বজিৎ বাউড়ি
বোলপুর: অধ্যাপক বাপি সরেন
​বামেদের সঙ্গে সংঘাত চরমে?
​জোট নিয়ে বামেদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নওশাদ জানিয়েছিলেন, মোট ৭৩টি আসন নিয়ে কথা হলেও শেষ পর্যন্ত ২৯টি আসনে সমঝোতা হয়েছিল। কিন্তু নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম, ভগবানগোলা এবং মুরারই—এই চারটি আসন নিয়ে বিবাদ মেটেনি। বামেরা প্রার্থী ঘোষণা করে দেওয়া সত্ত্বেও নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম এবং মুরারইতে আলাদা করে নিজেদের প্রার্থী দিয়ে দিল আইএসএফ। এই বিতর্কিত চার আসনের মধ্যে একমাত্র ভগবানগোলা আসনে আপাতত কোনো প্রার্থী ঘোষণা করেনি তারা।
​বামেদের আপত্তি অগ্রাহ্য করে এই প্রার্থী ঘোষণা দুই শিবিরের মধ্যে দূরত্ব আরও বাড়াল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাম নেতৃত্ব এই সিদ্ধান্তে ক্ষুব্ধ, যা প্রকারান্তরে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটে বিভাজনের আশঙ্কা তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *