আজকের দিনেভারত

জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – আবারো বিস্ফোরণের ঘটনা ঘটলো জম্মু-কাশ্মীরে । ভোররাতেই জন্ম ও কাশ্মীরের সাম্বা জেলায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। এলাকার এক প্রভাবশালী ব্যক্তির বাড়ির বাইরেই এই ঘটনাটি ঘটে । বোমার আঘাতে বাড়ির মেন গেট এবং পাঁচিলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় কোন হতাহতের খবর নেই এখনো পর্যন্ত ।

স্থানীয় সূত্রের খবর, এলাকাটি একেবারে এলওসির কাছাকাছি । বিস্ফোরণ ঘটার স্থলের অদূরেই সেই গ্রামের পূর্বতন পঞ্চায়েত প্রধানের বাড়ি। ঘটনার পরবর্তী সময়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । গোটা বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে রাখা হচ্ছে । তবে কি কারনে এই বিস্ফোরণ ঘটলো তা এখনো স্পষ্ট নয় । ঘটনার পিছনে কোন আন্তর্জাতিক বিচ্ছিন্নতাবাদী শক্তির হাত আছে কিনা সেটাও জানা জানা যায়নি এখনো ।

যেহেতু বিস্ফোরণ ঘটার স্থল আন্তর্জাতিক সীমানা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে সেই কারণে সন্ত্রাসবাদী শক্তির কার্যকলাপ এটি হতে পারে এমন কোন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঘটনায় স্বস্তির খবর একটাই কেউ হতাহত হননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *