যুদ্ধ বিরতি প্রস্তাব ফিরিয়ে দিলেন মোজতবা খামেনেই
কিউ ইন্ডিয়া বাংলা :- যুদ্ধ বিরতির প্রস্তাব ফিরিয়ে দিলেন ইরানের নয়া সর্বোচ্চ শাসক মোজতবা খামেনেই । আমেরিকা এবং ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে চান তিনি যতক্ষণ না ওই দুই দেশ নতিস্বীকার করে । সূত্রের খবর যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছিল দুই মধ্যস্থতাকারী দেশ কিন্তু তেহেরান না খারিজ করে দেয় ।
ইরানের এক শীর্ষ অধিকারিককে উদ্বৃত্ত করে তথ্য সামনে এনেছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জানা গিয়েছে যুদ্ধ থামানোর জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইরানের বর্তমান সর্বোচ্চ শাসক মোজতবা বিদেশনীতি নিয়ে আলোচনা করেছিলেন । তবে তিনি সেখানে সরাসরি না ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন সেটা জানা যায়নি । গতকাল মঙ্গলবার ইরানের এক শীর্ষ আধিকারিক এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কে জানান মধ্যস্থতাকারী দুই দেশের পক্ষ থেকে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ বিরতির প্রস্তাব দেয় তারা । সেখানে তিনি পরিষ্কার বলেন শান্তি প্রতিষ্ঠার সঠিক সময় নয় এটা আমেরিকা ও ইসরাইল যতক্ষণ না হার স্বীকার করছে যতক্ষণ না নতজানু হচ্ছে অথবা ক্ষতিপূরণ না মেটাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোন ধরনের শান্তি নয় ।
প্রসঙ্গত সর্বোচ্চ শাসক হিসেবে মোজতবার নাম ঘোষণা হওয়ার পর তিনি একবারও প্রকাশ্যে আসেননি । প্রত্যেকবারই তার লিখিত বার্তা এসেছে । অল্পের জন্য তিনি প্রাণ রক্ষা পান বলে খবর এসেছিল তবে সেটা সুনিশ্চিত নয়, পুরোটাই গুঞ্জন। তার কথায় স্পষ্ট ইরান তাড়াতাড়ি যুদ্ধ থামাবে না ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তে ইরানের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যুদ্ধ থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ।
এদিকে নয় নয় করে তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের যুদ্ধ । সরকারি হিসাব অনুযায়ী ২০০০ মানুষের মৃত্যু হয়েছে । যুদ্ধের প্রধান তিনটি দেশ ছাড়াও পশ্চিম এশিয়ার একাধিক দেশ এই সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক নয়। ফলে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।
