২০২৬ আইপিএল এর জন্য অধিনায়কের নাম ঘোষণা করলো কেকেআর
কিউ ইন্ডিয়া বাংলা :- ২০২৬ আইপিএল এর জন্য নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতার নাইট রাইডার্স । জল্পনা কে সত্যি করে ফের অভিজ্ঞ ক্রিকেটার পেলেন অধিনায়ক এর দায়িত্ব । এবারেও সেই আজিঙ্কা রাহানেকে দলের নেতা হিসেবে ঘোষণা করেছে কিং খানের দল। নেট মাধ্যমে একাধিক নাম চর্চায় উঠলেও অভিজ্ঞ এই মুম্বাইয়ের ক্রিকেটারের উপর ভরসা রাখল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
প্রসঙ্গত গতবারের ব্যর্থতার পর দলে একাধিক পরিবর্তন আনা হয়েছে। দলের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার কে রাখেনি নাইটরা । ব্যর্থতার পর কোচ চন্দ্রকান্ত পন্ডিতের চুক্তি ও বাড়ানো হয়নি। দলের বোলিং কোচ ভরত অরুণ কে ছাটাই করেছে নাইট কর্তৃপক্ষ। কোচিং প্যানেলেও একাধিক নতুন নাম এনেছে নাইটরা । ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক মায়ার কে এই মৌসুমের প্রধান কোচ হিসেবে ঘোষণা করা হয়েছিল অনেক আগেই । মূলত তার পরামর্শেই পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে আজিঙ্কা রাহানের মত অভিজ্ঞ মুখের ওপর ভরসা রাখল ২০২৪ আইপিএল এর চ্যাম্পিয়নরা।
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স এর বর্তমান ভারতীয় দলের রিংকু সিং ,বরুণ চক্রবর্তী, আকাশদীপ এর মত নিয়মিত ক্রিকেটারও রয়েছেন । বিদেশিদের মধ্যে সুনীল নারাইন , ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল এর মত অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার আছেন । তবুও রাহানের উপর ভরসা রাখল দল।
বিগত ২০২৫ আইপিএলে ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। ১৩ টি ম্যাচে মোট ৩৯০ রান এসেছিল তার ব্যাট থেকে । তবে তার অধিনায়ক হতে গতবার মাত্র ৫ ম্যাচে জয় পেয়েছিল না
