আজকের দিনেবাংলার আয়না

রায়দিঘিতে ব্যাটন কান্তি গাঙ্গুলীর ছেলের হাতে, জিতবে কি সিপিআইএম ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – বিগত বিধানসভা নির্বাচন গুলিতে রায়দিঘী কেন্দ্র থেকে নির্বাচনগুলিতে লড়েছিলেন প্রবীণ সিপিএম নেতা কান্তি গাঙ্গুলী। এবার তাকে দল প্রার্থী করেনি তবে তার ছেলে দলের তরুণ মুখ সাম্য গাঙ্গুলীকে প্রার্থী করা হয়েছে বামফ্রন্ট শিবিরের পক্ষ থেকে। এবার কি রায়দীঘির জনতা তার পক্ষে রায় দেবে কি ?

কান্তি গাঙ্গুলী রায়দিঘি কেন্দ্রের অন্যতম প্রাচীন রাজনৈতিক ব্যক্তিত্ব । তার সঙ্গে এলাকার আত্মিক সম্পর্ক। এই কেন্দ্র থেকেই ভোটে জিতে তিনি বামফ্রন্ট সরকারের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হয়েছিল । রাজ্যে পালাবদল হওয়ার পর তৃণমূল জমানায় তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন । এবার রায়দিঘি বিধানসভার সিপিএম এর ব্যাটন ছেলের হাতে তুলে দিয়ে রাজ্য জুড়ে বামফ্রন্টের হয়ে তিনি প্রচারে যেতে চলেছেন । কান্তি পুত্র সাম্য গাঙ্গুলী জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই বাবার সঙ্গে রায়দীঘিতে আসতেন । বাবার কাছ থেকেই এই বিধানসভাকে হাতের তালুর মত চিনেছেন তিনি। তার ক্ষেত্রে অসুবিধা হবে না এই নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাদের মানুষের হয়ে কথা বলাটাই প্রচার। প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত কান্তি গাঙ্গুলী এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। নির্বাচনে পরাজয়ের পরেও মানুষের বিপদে-আপদে ছুটে গেছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা অন্য কোন সমস্যা এখানকার মানুষ পাশে পেয়েছে কান্তি গাঙ্গুলীকে। বাবার সুনাম ছেলে সাম্য গাঙ্গুলীকে এই নির্বাচনে লড়াই করতে অনেকখানি সুবিধা দেবে। নির্বাচনে না লড়লেও রায়দিঘি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন কান্তি গাঙ্গুলী ।

রাজ্যজুড়ে একাধিক তরুণ মুখকে প্রার্থী করেছে সিপিআইএম । সায়ন বন্দ্যোপাধ্যায়, দিপ্সিতা ধর, মীনাক্ষী মুখার্জী, সাম্য গাঙ্গুলী দলের অন্যতম যুব মুখ এই নির্বাচনে। রায়দিঘীর সাধারণ মানুষ তাদের রায় বিগত নির্বাচনগুলির থেকে বদলায় কিনা দেখার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *