আজকের দিনেবিশ্ব

হরমুজ প্রণালী পার হয়ে ভারতের পথে আরও একটি জাহাজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী। গোটা বিশ্বের বাজারে জ্বালানি গ্যাস ও তেলের সংকট দেখা গিয়েছিল । প্রথম দিকে চীন ও রাশিয়া ছাড়া অন্য কোন দেশের জাহাজ চলাচলের অনুমতি ছিল না হরমুজ প্রণালী দিয়ে । ‘জাগ লড়কি’ জাহাজটি ভারতীয় পতাকাবাহী চতুর্থ জাহাজ যা যুদ্ধবিধ্বস্ত হরমুজ অতিক্রম করল ।

প্রসঙ্গত গত শনিবার শিবালিক ও নন্দী দেবী নামক দুটি এলপিজি বাহি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছিল । আজ ১৬ই মার্চ এবং আগামীকাল ১৭ ই মার্চ গুজরাটের মুন্দ্রা ও কান্ডালা বন্দরে জাহাজ দুটি পৌঁছানোর কথা রয়েছে। এরপর আজ ‘জাগ লরকি ‘ জাহাজের হরমুজ অতিক্রম করার খবর পাওয়া গেল। সূত্র মারফত জানা যাচ্ছে জাহাজে থাকা সমস্ত ভারতীয় নাবিক সুরক্ষিত আছেন এবং জাহাজটি ভারতীয় জলসীমার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করেছে । সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরাহ তেল টার্মিনালে হামলা চলাকালীনই প্রায় ৮০,৮০০ তন মুরবান ক্রুড অয়েল নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে জাহাজটি।

খবর পাওয়া গিয়েছিল, সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছিলেন হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচল এর জন্য । তারপর থেকে চারটি ভারতীয় জাহাজ যুদ্ধবিধ্বস্ত হরমুজ পার করলো। এই ঘটনাকে ভারতের বড় কূটনৈতিক সাফল্য বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *