আজকের দিনেবিশ্বরাজনীতি

War-Iran : চরম হুঁশিয়ারি ইরানের ,দুবাই আবুধাবিতে বন্দর খালি করার নির্দেশ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ইরান – ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতে নতুন মোড়। দুবাইয়ের জাবেল আলি বন্দর, আবু ধাবির খালিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দর ইরান খালি করে দিতে বলেছে। মনে করা হচ্ছে আগামীতে ইরানের সম্ভাব্য আক্রমণের নিশানায় রয়েছে এই তিন বন্দর সংলগ্ন এলাকা।

প্রসঙ্গত , মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পরই মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। সেই থেকে ইজরায়েল এবং আমেরিকার প্রতিটি হামলার কড়া জবাব দিয়েছে ইরান। আক্রমণ-প্রতি আক্রমণ চলছে বর্তমানেও। সম্প্রতি ইরানের খার্গ দ্বীপের তেলের ভাণ্ডারে হামলা করেছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের লাগাতার বোমা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। এই হামলার পাল্টা দিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ উপকূলীয় শহরের গুরুত্বপূর্ণ বন্দরে হামলা করেছে তারা।দুবাইয়ের জাবেল আলি বন্দর, আবু ধাবির খালিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দর ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহির এই তিন গুরুত্বপূর্ণ বন্দর সংলগ্ন এলাকা খালি করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে ইরান যার কারনে এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে ।জানা যাচ্ছে এইসব এলাকায় সাধারণ মানুষের বসতির পাশাপাশি রয়েছে মার্কিন সেনাঘাঁটি। এইসব আমেরিকান সেনাঘাঁটিকে লক্ষ্য করেই আক্রমণ করতে পারে ইরান। তার প্রভাব সংলগ্ন এলাকার বাসিন্দাদের জীবনে কোনোভাবে না পরে সেই কারণে এলাকা খালি করার নির্দেশ ।

সূত্রের খবর ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফে যেসব বন্দর ব্যবহার করা হয়, আগামীতে প্রত্যেকটিতেই হামলা চালানো হতে পারে। ওইসব এলাকাই ইরানের সম্ভাব্য টার্গেট। মার্কিন আগ্রাসন রুখতে ইরান পিছপা হবে না এই ধরনের হুশিয়ারি থেকে সেটা স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *