আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

গ্যাসের মূল্য বৃদ্ধিতে মিছিল তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেডের……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ৭ই মার্চ ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামীকাল তৃণমূল কংগ্রেস গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে। সেই মত সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় তৃণমূলের মিছিল। তৃণমূল সাংসদ মালা রায় ,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব মিছিলে উপস্থিত ছিলেন। নেত্রীর নির্দেশ মত মহিলারা কালো শাড়ি পড়ে এসেছিলেন ।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ ঘুরপথে এসেছে ভারতের রান্নাঘরে। গতকাল ৭ মার্চ শনিবার থেকে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা ঘিরে অসস্তিতে মধ্যবিত্ত বাঙালি। আবার একটি গ্যাস সিলিন্ডার বুক করার ২১ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে । যাদের বাড়িতে বেশি সদস্য তাদের সিলিন্ডার বেশি দিন যাবে না , সেকারণে সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া যুদ্ধ আবহে, ভারতে যে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হবে না, তারও আশ্বাস দিয়েছে কেন্দ্র।

প্রতীকী সিলিন্ডার হাতে নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রতিবাদে শামিল হন। যদিও তিনি নিজে প্রথাগত সাদা শাড়িই পরেছিলেন। মূলত আরব দুনিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণেই জ্বালানি ও রান্নার গ্যাসের দাম বাড়ছে। এই ইস্যুতেই মোদী সরকারকে বিঁধে মমতা প্রশ্ন তোলেন, এই পরিস্থিতির কথা কেন আগে ভাবেনি কেন্দ্র?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *