আজকের দিনেতিলোত্তমা

পোষ্যদের ফিরে পেতে আদালতে কান্না বেলেঘাটার বৃদ্ধার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- আদালতে বেলেঘাটার এক বৃদ্ধা বলে উঠলেন ‘ আমার সুজি, আলু পোস্ত ফিরিয়ে দিন..’ এরপর কেঁদে ফেলেন । সবাই যখন অবাক হয়ে যায় এই কথাটা শুনে তখন জানা যায় আলুপোস্ত, সুজি, গোল্ডি এবং টিল্ক চারটি ওই বৃদ্ধার পোষ্য কুকুরের নাম । প্রথম দুটি স্পিৎজ , এবং শেষের দুটি গোল্ডেন রিট্রিভার । এদেরকে নিয়েই পূর্ব কলকাতার বেলেঘাটার এপ্লিক ফ্লাটে থাকতেন বৃদ্ধা বীণা মুখোপাধ্যায়। গত বছরের বড়দিনে এই সারমেয়দের যত্ন হচ্ছে না এই অভিযোগের তাদেরকে নিয়ে যায় এক পশুপ্রেমী সংস্থা ।

প্রসঙ্গত গত বছর বড়দিনের দিন বৃদ্ধার চার স্পর্শকে নিয়ে যায় একটি সারমেয় প্রেমী সংস্থা । অভিযোগ উঠেছিল কুকুরগুলির যত্ন নেন না পরিবারের লোকেরা তাই যারা অসুস্থ হয়ে পড়ে । দীর্ঘদিন পোষ্যগুলিকে কাছে না পেয়ে বৃদ্ধা মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি আদালতের দ্বারস্থ হন অবশেষে ।বৃহস্পতিবার তিনি কাঁদতে কাঁদতেই শিয়ালদহ আদালতে বিচারককে আবেদন করে বলেন, “সন্তানের মতো বড় করেছি কুকুরগুলিকে। আমার সামনে তাদের নিয়ে চলে গেল!যদিও বৃদ্ধার অভিযোগ যে সংস্থাটির বিরুদ্ধে, সেই সংস্থার কর্ণধার হৃষিতা দে জানান, বেলেঘাটার বাসিন্দাদের কাছ থেকেই অভিযোগ আসে যে কুকুরগুলির অযত্ন হচ্ছে। প্রথমে তাঁরা জানতেন যে, ওই বাড়িতে দু’টি গোল্ডেন রিট্রিভার রয়েছে। পরে বেলেঘাটা থানার পুলিশের সাহায্য নিয়ে বাড়ির ভিতরে ঢুকে তাঁরা দেখেন, বাড়িতে আরও দু’টি স্পিৎজ রয়েছে। কুকুরগুলিকে তাঁরা অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। তাদের শরীরে উকুনজাতীয় পোকা ছিল। অপুষ্টি, রক্তাল্পতায় ভুগছিল হারিয়ে যাওয়া সেই পোষ্য। তাদের চিকিৎসা করা হয়।
এখন তারা ভালো আছে। চারজন কুকুরপ্রেমী আলুপোস্ত, সুজি, গোল্ডি আর টিল্ককে দত্তক নিয়েছেন। এদিকে, নিজের প্রাণপ্রিয় পোষ্যদের ফেরত চেয়ে শিয়ালদহ আদালতে আবেদন জানান বৃদ্ধা বীণা মুখোপাধ্যায়। তাঁর আইনজীবী বেদরাজ চট্টোপাধ্যায় আবেদনে জানান, কোনও আইন না মেনেই বৃদ্ধার কাছ থেকে তাঁর পোষ্যগুলিকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও মামলাও দায়ের করেনি। শুধুমাত্র জেনারেল ডায়েরি হয়েছিল। কুকুরগুলিকে তাঁদের মালিকের কাছে ফেরত দেওয়ার আবেদন জানান আইনজীবী। বিচারক সারমেয়গুলির স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। বিচারক বৃদ্ধার আইনজীবীকে নির্দেশ দেন, তাঁদের হলফনামা দিতে হবে যে, তাঁরা পোষ্যগুলিকে ভালোভাবে রাখবেন। বিচারক পরের সপ্তাহে এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *