আজকের দিনেবিশ্ব

War : ইরান ইজরায়েল যুদ্ধে এবার পাকিস্তান, সৌদির পাশে দাঁড়ালো ইসলামাবাদ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গত সপ্তাহে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে হামলা করার পর থেকে যুদ্ধে জড়িয়ে পড়েছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ । ইরানের শীর্ষ নেতা খামেনেইয়ের মৃত্যুর পর থেকে হামলা পাল্টা হামলা চলতেই থাকছে। ইরানের পক্ষ থেকে সৌদি আরবসহ একাধিক মুগ্ধ প্রাচ্যের দেশে হামলা চালানো হয়। এবার যে খবর উঠে আসছে ইরানের বিরুদ্ধে সৌদির হয়ে যুদ্ধে যোগ দিতে চলেছে পাকিস্তান ।

আন্তর্জাতিক একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে সৌদি আরবকে নিজেদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম তুলে দেওয়া হয়েছে । এছাড়াও পাকিস্তানের বায়ু সেনার LY -80, FM-90, Anja সিরিজের স্বল্প ও মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে পাক বায়ু সেনা । সৌদির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত পাকিস্তান । প্রাক্তন পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ সবকিছুর তত্ত্বাবধানে রয়েছেন বলে খবর । প্রসঙ্গত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে । এই চুক্তির ফলে ইরানের বিরুদ্ধে সৌদি আরবে যুদ্ধে পাকিস্তানের ভূমিকা থাকছে। জানা গেছে যুদ্ধের জন্য ইতিমধ্যেই সৌদি আরবে সেনা পাঠিয়েছে ইসলামাবাদ। পাক সরকারের বিদেশ মন্ত্রী ইসাক দার জানিয়েছেন ইতিমধ্যেই তারা ইরানকে সতর্ক করেছেন । সৌদি আরবে ক্ষেপণাস্ত্র তারা না ফেলে ।

ভু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তান যোগ দিলে আখেরে বিপদ তাদেরই । কারণ হিসেবে যে তথ্য উঠে আসছে পাকিস্তানের প্রায় ৪ কোটি শিয়া জনসংখ্যা ইরানকে সমর্থন করে । ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই এর মৃত্যুর পর পাকিস্তানের বিস্তীর্ণ অংশ জুড়ে তীব্র প্রতিবাদ ও হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। পাকিস্তান যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাহলে পাকিস্তানের অন্দরে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে । এমনিতেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষ চলছে । এরই মধ্যে আবার যদি দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় তাহলে সব দিক থেকেই চাপে পড়বে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *