আজকের দিনেখেলা

চিন্নাস্বামীতেই খেলবেন বিরাটরা, চলে এলো অফিসিয়াল আপডেট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বেঙ্গালুরুর এম ছিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরছে ক্রিকেট । ঘরের দল আরসিবি তাদের হোম ম্যাচ খেলবে এই স্টেডিয়ামেই । গত বছর আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিলেন বিরাটরা । সেই চ্যাম্পিয়ন হওয়া সেলিব্রেশন করতে গিয়ে ফাইনালের পরের দিন ১১ জন সমর্থক পদপিষ্ঠ হয়ে মারা গিয়েছিলেন সেই স্টেডিয়ামেই ফিরছে আইপিএল । প্রেস বিজ্ঞপ্তিতে চিন্নাস্বামীতে খেলার বিষয়টি স্পষ্ট করেছে আরসিবির টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর এতদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের হোম্বাচ গুলি নাভি মুম্বাইয়ের টি ওয়াই পাতিল স্টেডিয়ামে খেলতে গিয়েছিল । কিন্তু সেখানে ম্যাচ খেলার তারা অনুমতি পাইনি । নিয়ম অনুযায়ী একটা শহরের মধ্যে একটা দলই হোম ম্যাচ খেলতে পারে । দ্বিতীয় কোন দল তাদের নির্দিষ্ট ওই শহরের মধ্যে খেলতে চাইলে হোম দলের অনুমতি নিতে হয় । মুম্বাই ইন্ডিয়ানস আরসিবি কে নাভি মুম্বাই তে তাদের হোম ম্যাচ খেলার অনুমতি দেয়নি। তাই শেষমেষ আরসিবি টিম কর্তৃপক্ষ বেঙ্গালুরুকেই তাদের হোম ভেন্যু হিসেবে বেছে নিল। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে নিজেদের সাতটি হোম ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ তারা চিন্নাস্বামী তে খেলবে। আর বাকি দুটি ম্যাচ খেলবে রায়পুর শহীদ বীরনারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সিইও রাজেশ মেনন বিবৃতিতে বলেন ” বিস্তারিত আলোচনা ও অনুমতির দিকে তাকিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫ টা হোম ম্যাচ বেঙ্গালুরুতে খেলব। কর্ণাটক সরকার ক্রিকেট সংস্থা ও পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি সহযোগিতার জন্য ” ।

বিরাটদের পাঁচটি হোম ম্যাচ বেঙ্গালুরুতে খেলা নিশ্চিত হলেও ওপেনিং ম্যাচ ও ফাইনাল সেখানে হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আইপিএলের নিয়ম অনুযায়ী যে দল চ্যাম্পিয়ন হয় পরবর্তী বছরে টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ ও ফাইনাল সেই দলের ঘরের মাঠে হয়। মনে করা হচ্ছে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যাবে না । এবার বিসিসিআই ও আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকে নজর সকলের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *