টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার জন্য বেনজির শাস্তি পাকিস্তানের ক্রিকেটারদের
কিউ ইন্ডিয়া বাংলা:- টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এ সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যার্থ হয়েছে পাকিস্থান। এমনকি গ্রুপ পর্বে ভারতের কাছে বিশ্রী ভাবে হেরেছে তারা। সেজন্য বেনজির শাস্তি পেলেন সলমন আলি আঘারা যা ক্রিকেট বিশ্বে বিরল। মোটা জরিমানা দিতে হলো পাক দলকে। হ্যা এমনই কড়া পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ।
সূত্রের খবর, চলতি টি-২০ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে । সলমন আলি আঘার নেতৃত্বে পাক ক্রিকেট দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেনি । সুপার এইটে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে বাবর আজম – সাহিবজাদা ফারহানদের। যে খবর পাওয়া যাচ্ছে, বিশ্বকাপে খারাপ খেলার জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে । পাকিস্তানেরই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিসিবি-র এক সূত্র জানিয়েছে যে, টি-২০ বিশ্বকাপে খারাপ খেলার কারণে পাকিস্তানি দলের প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে ।চলতি টি বিশ্বকাপে মোট ৭টি ম্যাচ খেলেছিল, যার মধ্যে তারা ৪টিতে জিতেছিল । নামিবিয়া, ইউএসএ, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়গুলি এসেছিল ।সুপার এইটের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তাদের। ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা । আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৫ রানে তাদের ম্যাচ জিততে হতো সেমিফাইনালে যাওয়ার জন্য, কিন্তু মাত্র ৫ রানে ম্যাচ জেতে পাকিস্থান । নেট রান রেট ভালো হওয়ার সুবাদে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যায়। সেই সঙ্গে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সলমন – শাহিনদের।
দল ভালো না খেললে অধিনায়ক পরিবর্তন হয়, কোচ পরিবর্তন হয় এমনকি নির্বাচক কমিটি পরিবর্তন হয় । কিন্তু দলকে জরিমানা করা হয় এমন নজির গোটা বিশ্বে নেই। সেদিক থেকে দেখতে গেলে পাকিস্থান ক্রিকেটারদের এই জরিমানা করার ঘটনা গোটা বিশ্বে বিরল ও অকল্পনীয়।
