Mysterious Landing-Moscow : রহস্যজনক অবতরণ ! রিগা থেকে সোজা মস্কোয় মার্কিন সামরিক বিমান !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আচমকা মস্কোর ভনুকোভো বিমানবন্দরে অবতরণ করল মার্কিন সেনার একটি পরিবহন বিমান। ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। গোটা বিষয়টি ঘিরে ইতিমধ্যেই ঘনাচ্ছে রহস্য।(Mysterious Landing-Moscow)
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বোয়িং গ্লোবমাস্টার মডেলের বিমানটির টেইল নম্বর ছিল আমেরিকার। এটি লাটভিয়ার রিগা থেকে মস্কোর উদ্দেশে রওনা দিয়েছিল। তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট বিমানটি ওয়াশিংটনের কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস বিমানঘাঁটি থেকে রিগায় এসে পৌঁছায়।
কিন্তু বিমানটিতে কে বা কারা ছিলেন, তা জানা যায়নি। ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই রাশিয়ার উপর ক্ষুব্ধ আমেরিকা। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কও তলানিতে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মার্কিন সরকারের কোনও কর্তা কি কোনওরকম আলোচনার জন্য রাশিয়া এসেছেন?(Mysterious Landing-Moscow)
এদিকে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা নেই।
উল্লেখ্য, জানুয়ারিতে শেষবার আমেরিকার কোনও বিমান সরাসরি ইউরোপ থেকে রাশিয়ায় উড়ে এসেছিল। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনার জন্য এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভেন উইটকফ ও জ্যারেড কুশনার।(Mysterious Landing-Moscow)
