Modi’s Birthday : মোদির জন্মদিনে বঙ্গ বিজেপির মেগা কর্মসূচি, নজরে মহিলা-যুব ভোট !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শুধু জন্মদিন উদযাপন নয়, জনসংযোগের বড় মঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে বাংলায় এক মাসের ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করছে বিজেপি। দায়িত্বে সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই দিনকে সামনে রেখে সেপ্টেম্বর-অক্টোবর জুড়ে চলবে এই অভিযান। পদযাত্রা, বাইক র্যালি, স্বাস্থ্য ও রক্তদান শিবিরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে বিশেষ কর্মসূচি থাকবে। তীর্থযাত্রীদের সহায়তা, বৃক্ষরোপণের মতো সামাজিক উদ্যোগও হবে।(Modi’s Birthday)
এই কর্মসূচির কেন্দ্রে থাকছেন যুবসমাজ ও মহিলারা। ‘সেবা মে মেরা যোগদান’ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তার জন্য মণ্ডল থেকে জেলা স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে।(Modi’s Birthday)
বিজেপির লক্ষ্য শুধু জন্মদিন পালন নয়। ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রশাসনের শীর্ষে মোদির ২৫ বছর পূর্তিকেও প্রচারের মূল সুর করা হয়েছে। ‘প্রশাসক মোদি’র সাফল্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুফল তুলে ধরা হবে।
পাশাপাশি ‘সেবা সেতু’ অভিযানে মোদি সরকারের বিভিন্ন যোজনার সুবিধা থেকে বাদ পড়া যোগ্য ব্যক্তিদের নাম নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ জন্মদিনের আবেগ ও সরকারি প্রকল্পের সুবিধা, দুইয়ের মেলবন্ধনে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে গেরুয়া শিবির।(Modi’s Birthday)
