আজকের দিনেভারত

প্রেমিকের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিল প্রেমিকা

ভালোবাসা ছড়িয়ে দাও

 

কিউ ইন্ডিয়া বাংলাঃ- নিজের জীবন থেকে প্রেমিকের চিহ্ন মুছে ফেলতে, প্রেমিককে মেরে তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিল প্রেমিকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের বলিয়া জেলায়। এই ঘটনায় জড়িত ওই প্রেমিকা, তার ভাই ও ভগ্নিপতি। অবশেষে পুলিশ তদন্তে নেমে রহস্য উদ্ঘাটন করে। ওই তরুণী-সহ তাঁর ভাই ও ভগ্নিপতিকে গ্রেফতার করেন। আর বাকি দুজনের খোঁজ চলছে।

মৃত পঙ্কজ গুপ্ত। তিনি আজমগড়ের বাসিন্দা৷ ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। কিন্তু মহিলাটি অন্য একজনের সঙ্গে বিয়ে করে নেন। সেই কারণে তিনি সম্পর্ক শেষ করতে চেয়েছিলেন। এরপর তাঁকে ঠকানোর প্রতিশোধ তুলতে পঙ্কজ অশ্লীল ভিডিও দিয়ে লাগাতার ব্ল্যাকমেইল করতে শুরু করেন ওই তরুণীকে। যার ফলে ভয় পেয়ে যান তরুণী। বরের কাছে তাঁর কীর্তি ফাঁস হয়ে যাবে, এই ভয়ে ওই তরুণী তাঁর ভাই এবং ভগ্নিপতিকে পুরো বিষয়টি জানান। এরপর তিনজনে মিলে পঙ্কজকে খুন করার পরিকল্পনা করেন। পুলিশ জানিয়েছে, ওই তরুণী গত ১০ ফেব্রুয়ারি বিয়ের অজুহাতে পঙ্কজকে ডেকে পাঠান। এরপর তাঁকে তিনজনে মিলে প্রথমে শ্বাসরোধ করে খুন করেন। তাতে তরুণীর পরিবারের সায় ছিল। এরপর তাঁরা পঙ্কজের মুখে অ্যাসিড ঢেলে এমনভাবে পুড়িয়ে দেন, যে তাঁকে চেনা সম্ভব ছিল না কারোর। অবশেষে পুলিশ তদন্তে নেমে রহস্য উদ্ঘাটন করেন। এবং ওই তরুণী-সহ তাঁর ভাই ও ভগ্নিপতিকে গ্রেফতার করেন। আর বাকি দুজনের খোঁজ করছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *